বিলাসবহুল গাড়ি ছেড়ে এবার বাসে-সাইকেলে মন্ত্রীরা! জ্বালানি বাঁচাতে যোগীরাজ্যে ‘No Vehicle Day’-র ঘোষণা
বিশ্বজুড়ে ঘনিয়ে আসা জ্বালানি সংকটের মোকাবিলায় এবার মাস্টারস্ট্রোক যোগী সরকারের! ইরান-আমেরিকা সংঘর্ষের জেরে তৈরি হওয়া ঘাটতি সামাল দিতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের আবেদন জানিয়েছিলেন। সেই পথেই প্রথম রাজ্য হিসেবে উত্তরপ্রদেশ ঘোষণা করল ঐতিহাসিক ‘নো ভেহিকেল ডে’। [TECHTARANGA-POST:9055]এই বিশেষ দিনে মন্ত্রী, সাংসদ থেকে শুরু করে বিধায়ক— কাউকেই ব্যক্তিগত গাড়ি বা বিশাল কনভয় ব্যবহার করতে দেওয়া হবে না। বিকল্প হিসেবে জোর দেওয়া হচ্ছে সাইকেল, কার-পুলিং কিংবা ইলেকট্রিক গাড়ির ওপর। এমনকি সরকারি সচিবালয় ও ডিরেক্টরেটের অন্তত ৫০ শতাংশ বৈঠক অনলাইনে করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।[TECHTARANGA-POST:9041]জ্বালানি বাঁচাতে শুধু নিয়ম করাই নয়, দৃষ্টান্ত স্থাপন করেছেন খোদ মুখ্যমন্ত্রীও। নিজের কনভয়ের গাড়ির সংখ্যা একধাক্কায় ৫০ শতাংশ কমিয়ে দিয়েছেন তিনি, যা অনুসরণ করতে হবে রাজ্যের অন্য আমলা ও মন্ত্রীদেরও। জনসেবায় এবার বিলাসবহুল গাড়ি ছেড়ে জনপ্রতিনিধিদের সাধারণ মানুষের মতো গণপরিবহনে দেখা যাবে। [TECHTARANGA-POST:8979]উত্তরপ্রদেশের এই মডেল দেখে এবার পশ্চিমবঙ্গ-সহ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলিও দ্রুত একই পথে হাঁটতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। সরকারি স্তরে কাজের ধরন বদলে ওয়ার্ক ফ্রম হোম এবং কৃচ্ছ্রসাধনের এই নয়া দাওয়াই দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।