কাঠমান্ডু: একসময় যিনি নেপালের জেন-জি বিদ্রোহের অন্যতম মুখ হয়ে হাজার হাজার তরুণের মনে আশা জাগিয়েছিলেন, আজ সেই বলেন্দ্র শাহ’র শাসনকালেই চরম বিপর্যয়ের মুখে নেপাল। সরকারের ব্যর্থতা, বেকারত্ব ও স্বজনপোষণের অভিযোগ তুলে গত তিন দিনে কাঠমান্ডুর রাজপথে একের পর এক আত্মহত্যার ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন তিন যুবক, যার মধ্যে ইতিমধ্যেই দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তৃতীয়জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।[TECHTARANGA-POST:10877]দুর্নীতিমুক্ত নতুন নেপালের স্বপ্ন দেখিয়ে মাত্র ৩৫ বছর বয়সে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন বলেন্দ্র শাহ। কিন্তু ক্ষমতায় আসার এক বছর পেরোতেই তাঁর বিরুদ্ধে স্বৈরাচারী শাসনের অভিযোগ তুলছে সেই তরুণ প্রজন্মই। কাঠমান্ডুর রাস্তায় বিক্ষোভকারী ‘জেন-জি নেপাল’ সংগঠনের দাবি, কর্মসংস্থান সৃষ্টি বা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সরকার পুরোপুরি ব্যর্থ। সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় যুবসমাজের ভবিষ্যৎ অন্ধকার। একসময়ের আন্দোলনকারী বলেন্দ্র শাহ আজ যখন খোদ জনরোষের মুখে, তখন পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে নড়েচড়ে বসেছে প্রশাসন।[TECHTARANGA-POST:10868]বিরোধীদের দাবি, এটি নিছক আত্মহত্যার ঘটনা নয়, বরং রাষ্ট্রীয় ব্যর্থতারই বহিঃপ্রকাশ। প্রসঙ্গত, ২০২৩ সালে প্রেম আচার্য নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা নেপালের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দিয়েছিল। সেই সময়ে সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে ব্যাপক জনসমর্থন পেয়েছিলেন তৎকালীন কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র। আজ সেই একই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে খোদ প্রধানমন্ত্রী। বিরোধী দল নেপালি কংগ্রেসের অভিযোগ, জেন-জি’র আকাঙ্ক্ষাকে সম্মান জানাতে ব্যর্থ হয়েছেন শাহ। সরকার পতনের স্বপ্ন নিয়ে যারা তাঁকে ক্ষমতায় বসিয়েছিল, আজ সেই যুবকেরাই নিজেদের জীবন উৎসর্গ করে শাসকের ভিত নাড়িয়ে দিচ্ছে। কাঠমান্ডুর রাজপথ এখন শুধুই প্রতিবাদ আর প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে লাগাতার আন্দোলন ও পরপর তিন দিনে আত্মহত্যার চেষ্টার ঘটনা নেপালের স্থিতিশীলতাকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার বিষয়।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার