দর্শনার্থীদের নিরাপত্তায় আপস নয়, অনির্দিষ্টকালের জন্য বন্ধের পথে নেহরু চিলড্রেন্স মিউজিয়াম
আগামী ১৬ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে চলেছে কলকাতার ঐতিহ্যবাহী নেহরু চিলড্রেন্স মিউজিয়াম। অগ্নিনির্বাপণ ব্যবস্থার জরুরি সংস্কারের প্রয়োজনীয়তা সামনে আসার পর দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।[TECHTARANGA-POST:11176]‘ন্যাশনাল কালচারাল অ্যাসোসিয়েশন’-এর পরিচালনায় থাকা এই মিউজিয়ামটি ১৯৭২ সালের ১৪ নভেম্বর চালু হয়েছিল। ৯৬টি দেশের ১,১০০-রও বেশি পুতুল এবং প্রায় ৩০০টি মূর্তি নিয়ে তৈরি গণেশ গ্যালারি এই মিউজিয়ামের অন্যতম আকর্ষণ। গত পাঁচ দশকে প্রায় ১ কোটি ৯০ লক্ষ দর্শনার্থী এখানে এসেছেন বলে দাবি কর্তৃপক্ষের। মিউজিয়াম সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি একটি তৃতীয় পক্ষের সংস্থাকে দিয়ে অগ্নিসুরক্ষা ব্যবস্থা নিয়ে সমীক্ষা করানো হয়।রাহুল প্রিয়াঙ্কার আটক ইস্যুতে রঘুনাথগঞ্জে কংগ্রেসের পথ অবরোধ সেই রিপোর্টে জানানো হয়েছে, বর্তমান অগ্নিনির্বাপণ ব্যবস্থা পুরনো হয়ে গিয়েছে এবং দ্রুত তা সংস্কার করা জরুরি। এই কাজ করতে প্রায় ৫০ লক্ষ টাকা খরচ হবে, যা মিউজিয়ামের পক্ষে বহন করা সম্ভব নয়। জাদুঘরের সচিব ইন্দ্রাণী সেনগুপ্ত জানিয়েছেন, প্রয়োজনীয় অর্থের জন্য মুখ্যমন্ত্রী-সহ রাজ্য সরকারের একাধিক মন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত আর্থিক সহায়তা মেলেনি। নিরাপত্তার সঙ্গে কোনও আপস করতে না চাওয়ায় নির্ধারিত কয়েকটি কর্মসূচি শেষ হওয়ার পর ১৬ আগস্ট থেকে মিউজিয়াম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।[TECHTARANGA-POST:11162]এদিকে, মিউজিয়ামের ডিরেক্টর সুদীপ শ্রীমাল রাজ্য সরকারের কাছে প্রতিষ্ঠানটি অধিগ্রহণের আবেদন জানিয়েছেন। তাঁর প্রস্তাব, সরকার মিউজিয়ামের দায়িত্ব নিলে আর্থিক সমস্যার সমাধান হবে। একই সঙ্গে তিনি মিউজিয়ামের নাম পরিবর্তন করে 'শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় চিলড্রেন্স মিউজিয়াম' রাখারও প্রস্তাব দিয়েছেন।