Hidden Stories (বাংলা)

সাতসকালে রাস্তায় ফেলে কোপ! জমি বিবাদের জেরে সাইকেল আরোহীকে নৃশংস কায়দায় ‘খুন’ প্রতিবেশীর

নবগ্রাম: রবিবার ছুটির সকালের শান্ত পরিবেশ মুহূর্তেই ভেঙে পড়ল রক্তারক্তি কাণ্ডে। জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদের জেরে সাইকেল আরোহী এক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। মুর্শিদাবাদের নবগ্রাম থানার খাজুরিয়া গ্রামের এই নৃশংস ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। মৃত ব্যক্তির নাম নফল শেখ।[TECHTARANGA-POST:10872]পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে বাজার করার উদ্দেশ্যে নিজের বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়েছিলেন নফল শেখ। এলাকার মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকাই তাঁর পথ আটকায় প্রতিবেশী হাবু শেখ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই হাঁসুয়া দিয়ে নফল শেখের ওপর ঝাঁপিয়ে পড়ে হাবু। সাইকেল থেকে পড়ে যাওয়ার পর রাস্তা যখন রক্তে ভাসছে, তখনও থামেনি হামলাকারী। এলোপাথাড়ি কোপের আঘাতে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় ছটফট করতে থাকেন ওই ব্যক্তি। ঘটনার পরই হামলাকারী এলাকা থেকে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি, কর্তব্যরত চিকিৎসক নফল শেখকে মৃত বলে ঘোষণা করেন।[TECHTARANGA-POST:10874]প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিনের জমি বিবাদই এই হত্যাকাণ্ডের মূল কারণ। বেশ কিছুদিন ধরেই হাবুর তরফে নফল শেখকে হুমকি দেওয়া হচ্ছিল বলে স্থানীয় সূত্রে খবর। এই নৃশংস ঘটনার খবর পেয়েই নবগ্রাম থানার পুলিশ হাসপাতালে পৌঁছায় এবং দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। হামলাকারী হাবু শেখ ঘটনার পর থেকেই পলাতক। পুলিশ তাকে গ্রেপ্তার করতে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। জমি বিবাদের পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে কি না, তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। উৎসবের সকালে এমন ঘটনায় শোকাচ্ছন্ন ও আতঙ্কিত গোটা গ্রাম।

সাতসকালে রাস্তায় ফেলে কোপ! জমি বিবাদের জেরে সাইকেল আরোহীকে নৃশংস কায়দায় ‘খুন’ প্রতিবেশীর

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার