Hidden Stories (বাংলা)

১২৫তম জন্মবার্ষিকীতে বড় উদ্যোগ, ২০০ কোটি টাকায় মূর্তি-সহ মিউজিয়াম গড়বে রাজ্য সরকার

জিরাটে গড়ে উঠতে চলেছে ১২৫ ফুট উঁচু ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি। তাঁর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রায় ২০০ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার। শুধু বিশাল মূর্তি নির্মাণই নয়, এই প্রকল্পে থাকছে সংগ্রহশালা (মিউজিয়াম), অডিটোরিয়াম, লাইব্রেরি সংস্কার এবং ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণের পরিকল্পনাও। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য তিনটি জায়গা পরিদর্শন করা হয়েছে। [TECHTARANGA-POST:10504]বুলডোজার চলল ‘অরণ্যের কূলে’! শওকাত মোল্লার ছেলে ইমরানের ক্যাফে ভাঙা শুরুহুগলির বলাগড়ের জিরাটে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটেকেই কেন্দ্র করে এই প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা চলছে। বলাগড়ের বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রী সুমনা সরকার শ্যামাপ্রসাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে জিরাট বাসস্ট্যান্ড ও অসম লিঙ্ক রোড-সহ একাধিক এলাকা পরিদর্শন করেছেন। প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, মূর্তি নির্মাণের পাশাপাশি আশুতোষ মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত স্কুল ও লাইব্রেরির সংস্কার করা হবে। এছাড়া শ্যামাপ্রসাদের নামে একটি নতুন পাঠাগার এবং তাঁর ভাই বামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িকে সংগ্রহশালায় রূপান্তরিত করার উদ্যোগও নেওয়া হয়েছে। [TECHTARANGA-POST:10516]জিরাট হাসপাতালের নাম পরিবর্তনের প্রস্তাবও রয়েছে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিবারের সদস্যরা। বংশধর বাণীপ্রসাদ মুখোপাধ্যায় জানান, সরকার যদি তাঁদের বাড়ি অধিগ্রহণ করে মিউজিয়াম গড়ে তুলতে চায়, তবে তাঁরা পূর্ণ সহযোগিতা করবেন। নাতনি দীপান্বিতা মুখোপাধ্যায়ের কথায়, দীর্ঘদিন ধরে আশুতোষ ও শ্যামাপ্রসাদের ইতিহাসকে উপেক্ষা করা হয়েছিল। নতুন সরকার সেই ইতিহাস সংরক্ষণের উদ্যোগ নেওয়ায় তাঁরা সন্তুষ্ট।[TECHTARANGA-POST:10504]বিধায়ক সুমনা সরকার জানান, শ্যামাপ্রসাদের বংশধরদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। সরকারি নিয়ম মেনে সম্পত্তি অধিগ্রহণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। রাজ্যে সরকার পরিবর্তনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলে প্রশাসনের দাবি।

১২৫তম জন্মবার্ষিকীতে বড় উদ্যোগ, ২০০ কোটি টাকায় মূর্তি-সহ মিউজিয়াম গড়বে রাজ্য সরকার

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার