Hidden Stories (বাংলা)

কেওড়াতলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে ইতিহাস নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

বদলের বাংলায় ক্রমশ আরও প্রাসঙ্গিক হয়ে উঠছেন ‘ভারত কেশরী’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর জন্মদিন ৬ জুলাই সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে, পাশাপাশি তাঁর বিশাল মূর্তি গড়ার উদ্যোগও নিয়েছে রাজ্য সরকার। এবার তাঁর মৃত্যুদিনকে ঘিরেই নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াল রাজ্য রাজনীতিতে।[TECHTARANGA-POST:10188]মঙ্গলবার, ২৩ জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুদিনে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানাতে হাজির হন বিজেপির একাধিক নেতা-মন্ত্রী। উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন, ড: হরেকৃষ্ণ বেরা এবং কৌশিক চৌধুরী সহ আরও অনেকে।[TECHTARANGA-POST:10151]শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে একাধিক মন্তব্য করেন। তাঁর বক্তব্য, “আগের সরকার শ্যামাপ্রসাদকে ভুলিয়ে রেখেছিল। কিন্তু মনে রাখতে হবে, তিনি না হলে হিন্দু বাঙালি মাতৃভূমি পেত না। পাকিস্তানে চলে যেতে হতো। সেই জায়গা থেকে উনিই আমাদের বাঁচিয়েছেন। এখন থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাষ্ট্রবাদী চেতনা আর আদর্শ নিয়ে আমরা চলব।” আজ থেকে ৬ জুলাই পর্যন্ত রাজ্যের প্রত্যেক স্কুলে ‘শ্যামাপ্রসাদ পক্ষ’ পালনের কথাও জানিয়েছেন উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। দক্ষিণে বজ্রবৃষ্টি, উত্তরে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতাএরপর তিনি কেওড়াতলায় শ্রদ্ধা জানিয়ে অতীত সরকারের নীতির সমালোচনা করেন এবং শ্যামাপ্রসাদের রাষ্ট্রবাদী আদর্শকে সামনে রেখে চলার বার্তা দেন। একইসঙ্গে তিনি দাবি করেন, তাঁর অবদান ইতিহাসে যথাযথভাবে তুলে ধরা হয়নি। কেওড়াতলার কর্মসূচি শেষে হাজরা মোড়ে যুব বিজেপির রক্তদান শিবিরেও অংশ নেন শুভেন্দু অধিকারী। সেখানে বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়। ওই অনুষ্ঠানেও তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ও আদর্শ নিয়ে বক্তব্য রাখেন।

 কেওড়াতলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে ইতিহাস নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার