Puja makeup tips : পুজোর সময় মেকআপ গলে যাওয়ার ভয় পাচ্ছেন ? দোষটা ফাউন্ডেশন -এর নয়! জেনে নিন ভুল কোথায়
কলকাতা: পুজোর সময় মেকআপ গলে যাওয়ার ভয় পাচ্ছেন ? দোষটা ফাউন্ডেশন -এর নয়! জেনে নিন ভুল কোথায় দু’ঘণ্টা ধরে মেকআপ করলেন, তবে যে মেকআপটা একেবারে flawless ছিল, হঠাৎ সেটাই মুখে গলে যেতে শুরু করল কেন? ফাউন্ডেশন patchy, নাকের পাশে মেকআপ উধাও, কপাল তেলতেলে আর চোখের কাজও ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে! তখন কি সত্যিই ফাউন্ডেশনকে দোষ দেওয়া উচিত?নাকি আসল ভুলটা হচ্ছে মেকআপ করার আগেই?পুজোর সময় এই সমস্যাটা আরও বেশি চোখে পড়ে। কারণ সাজগোজ করে বেরোনোর পর ঘণ্টার পর ঘণ্টা বাইরে থাকা, গরমে ঘাম, আর্দ্র আবহাওয়া আর ভিড়—সব মিলিয়ে মেকআপের জন্য পরিস্থিতিটা একেবারেই সহজ নয়। কিন্তু তার মধ্যেও এমন কিছু ছোট ভুল আমরা করে ফেলি, যেগুলো হয়তো মেকআপ করার সময় একেবারেই মনে হয় না। পরে যতই দামি Foundation, primer বা setting spray ব্যবহার করি, কিছুক্ষণ পর সেই fresh look আর থাকে না।তাই এবারের পুজোয় Foundation বদলানোর আগে একটু থামুন। কারণ মেকআপ টিকছে না মানেই product খারাপ, বিষয়টা সবসময় এমন নয়। আপনার skincare routine, Foundation লাগানোর পদ্ধতি, এমনকী মেকআপ করার পর মুখে হাত দেওয়ার মতো ছোট অভ্যাসও এর পিছনে থাকতে পারে।প্রথম ভুলটা হতে পারে skincare -এই। মেকআপ করার আগে মুখ একেবারে শুকনো, রুক্ষ রেখে দিলে Foundation ত্বকের উপর ভালোভাবে বসতে নাও পারে। আবার উল্টোদিকে খুব বেশি moisturiser বা একসঙ্গে অনেক skincare product লাগিয়ে তার উপর সঙ্গে সঙ্গে makeup শুরু করলেও সমস্যা হতে পারে। ত্বকে product-এর একটা layer তৈরি হয়ে গেলে Foundation ঠিকভাবে বসার বদলে নড়ে যেতে পারে। তাই skincare করার পর একটু সময় দেওয়া জরুরি।আর একটা ব্যাপার অনেকেই করেন—মুখে বেশি করে moisturiser লাগিয়ে ভাবেন, ত্বক যত hydrated থাকবে, makeup তত ভালো থাকবে। কিন্তু আপনার স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট বেছে নেওয়াটাও সমান গুরুত্বপূর্ণ । বিশেষ করে যাদের ত্বক স্বাভাবিকভাবেই oily, তারা খুব হেভি বা অতিরিক্ত ক্রিমী প্রোডাক্ট ব্যবহার করলে কিছুক্ষণ পর মুখ আরও চকচকে হয়ে যেতে পারে। তাই নিজের ত্বকের ধরন বুঝে skincare করাটাই বেশি জরুরি।আর primer? Primer লাগালেই যে makeup সারাদিন থাকবে, এমনটা নয়। বরং primer কেন ব্যবহার করছেন, সেটাই আগে বুঝতে হবে। কারও সমস্যা তেলতেলে ভাব, কারও pores, আবার কারও ত্বক খুব dry। তাই সবার জন্য একই primer বা একই মেকআপ রুটিন কাজ করবে না।আর একটা ছোট ভুল ফাউন্ডেশন বেশি লাগানো। অনেকের ধারণা, বেশি Foundation মানেই বেশি coverage এবং বেশি সময় makeup টিকে থাকবে। বাস্তবে উল্টোটা হতে পারে। একবারে অনেকটা Foundation লাগালে মুখ ভারী দেখাতে পারে, আর ঘাম বা তেল বের হলে সেটা আরও সহজে নড়ে যেতে পারে। তার বদলে অল্প অল্প করে layer তৈরি করা অনেক বেশি স্বাভাবিক দেখাতে পারে।পুজোর সময় আর একটা জিনিস কিন্তু খুব সহজেই makeup নষ্ট করে। বারবার মুখে হাত দেওয়া। ঠাকুর দেখতে গিয়ে ভিড়, ঘাম, চুল ঠিক করা, নাক-মুখে হাত দেওয়া। এসব করতে করতেই আমরা বুঝতে পারি না কখন makeup উঠে যাচ্ছে। বিশেষ করে চোখের চারপাশে হাত দিলে eyeliner বা kajal ছড়িয়ে যেতে পারে।ঘামও কিন্তু বড় ফ্যাক্টর । পুজোর সময় সকালে সাজগোজ করে বেরিয়ে অনেকক্ষণ বাইরে থাকতে হয়। তার সঙ্গে হিউমিডিটি থাকলে মুখে sweat আর oil দুটোই বাড়তে পারে। তখন Foundation-কে বারবার হাত দিয়ে মুছতে গেলে আরও দ্রুত makeup উঠে যাবে। মুখ ঘামলে tissue বা blotting paper দিয়ে আলতো করে excess oil বা sweat absorb করা যেতে পারে। ঘষে ঘষে মুছলে কিন্তু উল্টো makeup উঠে যাওয়ার সম্ভাবনাই বেশি।[TECHTARANGA-POST:13190]আর সবশেষে একটা বিষয় অনেকেই ভুলে যান—মেকআপ করার পরেও একটু সাবধান থাকা দরকার। সাজ শেষ করেই যদি মাস্ক, ওড়না, চুল বা হাত দিয়ে মুখে বারবার ঘষাঘষি শুরু করেন, তাহলে যত ভালো product-ই ব্যবহার করুন না কেন, makeup নড়বেই।তাই পুজোর makeup-এর ক্ষেত্রে শুধু “কোন ফাউন্ডেশন ভালো?” এই প্রশ্নটা না করে একটু অন্যভাবে ভাবুন। ত্বক পরিষ্কার আছে কি না, skincare-এর পর যথেষ্ট সময় দিচ্ছেন কি না, নিজের skin type অনুযায়ী product ব্যবহার করছেন কি না, Foundation অতিরিক্ত লাগাচ্ছেন কি না—এই ছোট ছোট বিষয়গুলোই অনেক সময় পুরো makeup look-এর পার্থক্য তৈরি করে।কারণ পুজোর চারদিনে সাজটা সুন্দর হওয়ার পাশাপাশি কম্ফোর্টেবল থাকাটাও জরুরি । সারাদিন মুখে একটা ভারী layer নিয়ে অস্বস্তিতে থাকার চেয়ে নিজের ত্বক বুঝে হালকা, গোছানো makeup করা অনেক বেশি বুদ্ধিমানের কাজ।[TECHTARANGA-POST:13154]তাই এবারের পুজোয় ফাউন্ডেশন বদলানোর আগে একবার নিজের মেকআপ রুটিনটার দিকেই তাকিয়ে দেখুন। হয়তো দামি কোনও নতুন প্রোডাক্ট নয়, শুধু কয়েকটা ছোট ভুল ঠিক করলেই আপনার মেকআপ আরও অনেকক্ষণ ফ্রেশ দেখাতে পারে।