খাস কলকাতায় পাঁচ বছরের এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের তির উঠেছে শিশুটিরই মামার বিরুদ্ধে। প্রাথমিক তদন্তের পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। টালা থানায় দায়ের হয়েছে জিরো এফআইআর। পরে তদন্তের জন্য মামলাটি পাঠানো হয়েছে লেকটাউন থানায়। [TECHTARANGA-POST:10827]পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা শিশুকন্যা লেকটাউন থানা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে তড়িঘড়ি আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসার সময় শিশুটির শারীরিক অবস্থায় অসঙ্গতি নজরে আসে চিকিৎসকদের। অভিযোগ, পরীক্ষার সময় শিশুটির শরীরে যৌন নির্যাতনের চিহ্ন দেখতে পান তাঁরা।[TECHTARANGA-POST:10812]এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ আর জি কর পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি টালা থানাকে জানায়। টালা থানার পুলিশ একটি জিরো এফআইআর দায়ের করে এবং তদন্তের স্বার্থে মামলাটি লেকটাউন থানায় পাঠিয়ে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তের ভিত্তিতে প্রথমে শিশুটির মামাকে আটক করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে শিশুটি আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন। [TECHTARANGA-POST:10824]তার শারীরিক অবস্থার উপর নজর রাখছেন চিকিৎসকেরা। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার মেডিক্যাল রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। পাশাপাশি পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার নেপথ্য জানার চেষ্টা চলছে। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।