Hidden Stories (বাংলা)

কালবৈশাখীর তাণ্ডব! আজ রাতেই ৮০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়?

কলকাতা: অসহ্য গরমের পর স্বস্তির বৃষ্টি নামলেও, তা কি এবার দাপুটে রূপ নিতে চলেছে? কারণ, বুধবার রাতেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে কালবৈশাখী ঝড়ের তীব্র সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পরিস্থিতি এতটাই ভয়াবহ হতে পারে যে, আটটি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে![TECHTARANGA-POST:7904]হাওয়া অফিস জানিয়েছে, বুধবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে এই জেলাগুলিতে দুর্যোগের মাত্রা সবচেয়ে বেশি থাকবে। তালিকায় থাকছে - ৮০ কিমি বেগে ঝড় ও বৃষ্টি: হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান।[TECHTARANGA-POST:7898]৬০-৭০ কিমি বেগে ঝড়: নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনা।শিলাবৃষ্টির সতর্কতা: বীরভূম ও পশ্চিম বর্ধমান।ভারী বর্ষণ: হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা।[TECHTARANGA-POST:7894]কলকাতাবাসীর জন্যও খুব একটা সুখবর নেই। মহানগরেও আজ ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। সঙ্গে, বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারের পর বৃহস্পতিবারও তিলোত্তমায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।[TECHTARANGA-POST:7896]আবহবিদদের মতে, একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি, ছত্তীসগঢ়ের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই জোড়া সিস্টেমের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। যা এই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে।উপকূলীয় এলাকায় উত্তাল সমুদ্রের আশঙ্কায় আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূলে ৪০-৫০ কিমি বেগে হাওয়া বইতে শুরু করে দিয়েছে। [TECHTARANGA-POST:7892]তবে, বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির দাপট থাকলেও শুক্রবার থেকে আবহাওয়া কিছুটা বদলাবে। রবিবার পর্যন্ত আকাশ মূলত শুকনো থাকলেও সোম-মঙ্গলবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরের জেলাগুলিতে দুর্যোগ চলতে পারে আগামী সোমবার পর্যন্ত।

কালবৈশাখীর তাণ্ডব! আজ রাতেই ৮০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার