কলকাতা: বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশ। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা শহর সংলগ্ন ভাঙড়ের উত্তর কাশীপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হল মাওনেত্রী শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলাকে। ঝাড়খণ্ড সরকারের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা এই নেত্রীর মাথার দাম ঘোষণা করা হয়েছিল ১৫ লক্ষ টাকা![TECHTARANGA-POST:9034]আদতে নদিয়ার চাকদহের বাসিন্দা শ্রদ্ধা বিশ্বাস দীর্ঘকাল ধরে মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত। পুলিশ সূত্রে খবর, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মধ্যে মাওবাদী সংগঠনের কোঅর্ডিনেটর বা সমন্বয়ক হিসাবে কাজ করতেন তিনি। ঝাড়খণ্ডে তাঁর বিরুদ্ধে খুন, নাশকতা-সহ অন্তত ২৩টি গুরুতর মামলা রয়েছে। বেশ কিছুকাল ধরে তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে আত্মগোপন করেছিলেন। শেষমেশ ভাঙড় এলাকায় তাঁর উপস্থিতির খবর পেয়ে হানা দেয় কলকাতা পুলিশ।[TECHTARANGA-POST:9025]এদিন এক সাংবাদিক বৈঠক করে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা জানান, “গোপন সূত্রে খবর পেয়ে উত্তর কাশীপুর থেকে শ্রদ্ধাকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভিনরাজ্যে একাধিক মামলা থাকায় প্রয়োজনে ঝাড়খণ্ড পুলিশও এখানে এসে তাঁকে জেরা করতে পারে।” আপাতত তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে নেটওয়ার্কের বাকিদের হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।[TECHTARANGA-POST:8980]অন্যদিকে, এদিনই মাধাই পাত্র নামে এক দুঁদে মাওবাদী নেতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। সমাজের মূল স্রোতে ফিরে আসার পর তিনি সংবাদমাধ্যমের সামনে বলেন, “জঙ্গলে আমার যেসব সঙ্গীরা এখনও লড়ছেন, তাঁদের কাছে অনুরোধ — আপনারাও ফিরে আসুন।”
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার