Hidden Stories (বাংলা)

ফেসবুকে আলাপ ও ফোনকলে আয়ের টোপ! নিউটাউনে প্রতারকদের কবলে ৪৩ লক্ষ টাকা হারালেন যুবক ও বৃদ্ধা

অল্প সময়ে মোটা টাকা আয়ের প্রলোভন যে কতটা ভয়ঙ্কর হতে পারে, তার প্রমাণ মিলল নিউটাউনে। ‘হাই রিটার্ন’-এর টোপ গিলে সাইবার প্রতারকদের জালে জড়িয়ে প্রায় ৪৩ লক্ষ টাকা হারালেন এক যুবক ও এক বৃদ্ধা। পৃথক দুটি ঘটনায় খোয়া গিয়েছে যথাক্রমে ২৮ লক্ষ ও ১৫ লক্ষ টাকা। ইতিমিধ্যেই বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন দুজনেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।[TECHTARANGA-POST:8025]পুলিশ সূত্রে খবর, প্রথম ঘটনার শিকার হয়েছেন ৩৯ বছর বয়সী এক যুবক। ফেসবুকে আলাপ হওয়া এক তরুণীর মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তাঁর। ওই ব্যক্তি যুবককে বিনিয়োগে প্রলুব্ধ করে এবং অল্প সময়ে ৩০ শতাংশ রিটার্নের লোভ দেখায়। সেই ফাঁদে পা দিয়ে প্রথমে ৫০ হাজার টাকা এবং পরবর্তীতে দফায় দফায় মোট ২৭ লক্ষ ৮৮ হাজার টাকা বিনিয়োগ করেন ওই যুবক। কিন্তু লাভের মুখ দেখা তো দূরের কথা, মূল টাকাও ফেরত পাননি তিনি। গত ১২ এপ্রিল তিনি পুলিশের দ্বারস্থ হন।[TECHTARANGA-POST:8023]এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ১৩ এপ্রিল অভিযোগ দায়ের করেন নিউটাউনের এক ৬২ বছর বয়সী বৃদ্ধা। তাঁকে ফোন করে দু’জন অপরিচিত ব্যক্তি নিজেদের ‘ফান্ড ম্যানেজার’ বলে পরিচয় দেয়। হাই রিটার্নের আশায় ওই বৃদ্ধা তাদের কথামতো ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করে প্রতারিত হন। দুজনেই ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ জানিয়েছেন। সাইবার বিশেষজ্ঞদের মতে, দিন দিন এই ‘ইনভেস্টমেন্ট ফ্রড’ বেড়েই চলেছে। তাই অপরিচিত কারোর কথায় বা সোশ্যাল মিডিয়ায় প্রলোভন দেখে বিনিয়োগের আগে সংশ্লিষ্ট সংস্থার বিশ্বাসযোগ্যতা যাচাই করা অত্যন্ত জরুরি।

ফেসবুকে আলাপ ও ফোনকলে আয়ের টোপ! নিউটাউনে প্রতারকদের কবলে ৪৩ লক্ষ টাকা হারালেন যুবক ও বৃদ্ধা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার