Hidden Stories (বাংলা)

সোনমকে হাসপাতালে নেওয়ার পর অনশনে অভিজিৎ দীপকে! যন্তর মন্তরে নতুন মোড়

যন্তর মন্তরে সোনম ওয়াংচুককে হাসপাতলে নিয়ে যাওয়ার ঘটনার পর আন্দোলনে নতুন মোড়। 'ককরোচ জনতা পার্টি'-র নেতা অভিজিৎ দীপকে শনিবার ঘোষণা করেছেন, তিনি অনির্দিষ্টকালের জন্য অনশনে বসবেন। তাঁর অভিযোগ, সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করতে যন্তর মন্তরে পৌঁছলেও তাঁকে বিক্ষোভস্থলে ঢুকতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, দিল্লি পুলিশ তাঁকে আটক করে এবং মারধরও করেছে বলে দাবি তাঁর।[TECHTARANGA-POST:11044]অভিজিৎয়ের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। যদিও দিল্লি পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। অন্যদিকে, যন্তর মন্তরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বিক্ষোভস্থলে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। এদিকে শনিবার সকালে অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যায় দিল্লি পুলিশ। পুলিশের দাবি, চিকিৎসকদের পরামর্শ এবং দিল্লি হাই কোর্টের নির্দেশ মেনেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০ জুলাইয়ের সংসদ অভিযানের আগে এই পদক্ষেপ ঘিরে আন্দোলনকারীদের মধ্যে উদ্বেগও বেড়েছে।বৃষ্টি হলেই জলমগ্ন! নিকাশি সমস্যায় নাজেহাল মুড়ারি-নারায়ণপুরবাসী হাসপাতালে পৌঁছে সোনমের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো চিকিৎসকদের কাছে অনুরোধ করেন, পরিবারের অনুমতি ছাড়া যেন কোনও চিকিৎসা বা ওষুধ প্রয়োগ না করা হয়। উল্লেখ্য, শিক্ষামন্ত্রীর পদত্যাগ-সহ পাঁচ দফা দাবিতে গত ২০ দিন ধরে অনশনে ছিলেন সোনম ওয়াংচুক। তাঁর আন্দোলন ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির মধ্যেই এবার অনশনের পথে হাঁটার ঘোষণা দিলেন অভিজিৎ দীপকে।

সোনমকে হাসপাতালে নেওয়ার পর অনশনে অভিজিৎ দীপকে! যন্তর মন্তরে নতুন মোড়

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার