আয়ুষ্মান ভারতের ফর্ম হাতে পেয়েছেন? কী থাকছে ফর্মে, কারা পাচ্ছেন, জেনে নিন খুঁটিনাটি
রাজ্যে শুরু হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া। ধাপে ধাপে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে ফর্ম। কেন্দ্রীয় সরকারের এই স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলি বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পাবে। সাড়ে ছয় কোটিরও বেশি মানুষকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।সরকারি সূত্রে জানা গিয়েছে, যাঁরা প্রকল্পের জন্য যোগ্য, তাঁদের বাড়িতেই ফর্ম পৌঁছে দেওয়া হচ্ছে। পরিবারের সদস্যদের নামে পৃথক ফর্ম দেওয়া হচ্ছে। অনেকটা ভোটার তালিকার বিশেষ সংশোধনের (SIR) এনুমারেশন ফর্মের মতোই এই আবেদনপত্রের কাঠামো। আবেদনপত্রে বেশ কিছু তথ্য আগে থেকেই পূরণ করা থাকছে, আবার কিছু তথ্য আবেদনকারীকে নিজে পূরণ করতে হবে।ফর্মে কী কী তথ্য থাকবে?[TECHTARANGA-POST:10845]আবেদনকারীর নাম, আধার নম্বর, রেশন কার্ড নম্বর, মোবাইল নম্বর এবং জন্মতারিখ আগে থেকেই উল্লেখ করা থাকতে পারে। ঠিকানা লেখা না থাকলে তা পূরণ করতে হবে। পাশাপাশি পরিবারের মোট সদস্য সংখ্যা, প্যান নম্বর, ভোটার কার্ডের তথ্য, বার্ষিক আয় এবং আয়কর দেওয়া হয় কি না, সেই তথ্যও দিতে হবে।কারা এই ফর্ম পাচ্ছেন?ফর্মে তিন ধরনের রেশন কার্ডের উল্লেখ রয়েছে—অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)বিশেষ অগ্রাধিকার পরিবার (SPHH)অগ্রাধিকার পরিবার (PHH)প্রাথমিকভাবে এই তিন ধরনের রেশন কার্ডধারীদের কাছেই আবেদনপত্র পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এছাড়াও, ৭০ বছরের ঊর্ধ্বে সকল নাগরিক এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তাঁদের ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে যোগ্যতা বিচার করা হবে না বলেই সূত্রের খবর।[TECHTARANGA-POST:10847]ফর্ম না পেলে কী করবেন?যাঁদের বাড়িতে এখনও আবেদনপত্র পৌঁছয়নি, তাঁদের স্থানীয় পুরসভা, গ্রাম পঞ্চায়েত বা সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। অনেক জায়গায় আশাকর্মীদের মাধ্যমে আবেদনপত্র বিতরণ ও তথ্য সংগ্রহের কাজ চলছে। প্রয়োজনে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গেও যোগাযোগ করা যেতে পারে। [TECHTARANGA-POST:10812]এদিকে শুক্রবার মুর্শিদাবাদের রেজিনগরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যাঁরা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতায় ৫ লক্ষ টাকার বিমার ব্যবস্থা করা হবে। তবে সেই প্রকল্পে আবেদন কীভাবে করা যাবে, তার শর্ত কী এবং কবে থেকে আবেদন শুরু হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। প্রশাসনের তরফে শীঘ্রই সব তথ্য জানানো হবে বলে সূত্রের খবর।