Hidden Stories (বাংলা)

স্কুলের ভোলবদল করতে এবার শামিল হতে পারবে আমজনতাও! রাজ্যে চালু হচ্ছে ‘বিদ্যাঞ্জলি প্রকল্প’

কলকাতা: রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির সার্বিক মানোন্নয়ন এবং পরিকাঠামো আরও শক্তিশালী করতে এক বড় পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতর। অবশেষে রাজ্যে কার্যকর হতে চলেছে কেন্দ্রীয় সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি — ‘বিদ্যাঞ্জলি প্রোগ্রাম’। এবার থেকে সরকারি স্কুলের পঠনপাঠনের মান বৃদ্ধি এবং পরিকাঠামোগত খামতি মেটাতে সরাসরি অংশ নিতে পারবে সাধারণ স্বেচ্ছাসেবক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলি। রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে ইতিমধ্যেই এই বিষয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে সমস্ত জেলাকে দ্রুত এই প্রকল্প কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।[TECHTARANGA-POST:9387]বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘বিদ্যাঞ্জলি প্রকল্প’-এর মূল লক্ষ্য হল সমাজের বিভিন্নস্তরের মানুষকে স্কুলের সঙ্গে জুড়ে দেওয়া। কোনও ইচ্ছুক ব্যক্তি বা সংস্থা স্কুলের পড়ুয়াদের শিক্ষা প্রদান, বিশেষ প্রশিক্ষণ এবং কেরিয়ার গাইডেন্স বা ভবিষ্যৎ কর্মজীবনের দিশা দেখানোর মতো বিভিন্ন পরিষেবামূলক কাজের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবে। শুধুমাত্র পঠনপাঠনই নয়, স্কুলের পরিকাঠামোর উন্নয়নেও কাজ করার সুযোগ থাকছে এই প্রকল্পে। স্কুলগুলিতে প্রয়োজনীয় বেঞ্চ, ফ্যান, কম্পিউটার, ডিজিটাল সরঞ্জাম থেকে শুরু করে খেলাধুলার সামগ্রীও অনুদান হিসেবে দেওয়া যাবে। পাশাপাশি, স্কুলের ভবন বা ক্লাসরুমের রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজেও হাত মেলাতে পারবেন এই স্বেচ্ছাসেবীরা।[TECHTARANGA-POST:9386]তবে যে কেউ চাইলেই স্কুলে ঢুকে এই কাজ করতে পারবেন না; এর জন্য একটি সুনির্দিষ্ট প্রশাসনিক নিয়মাবলী তৈরি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, আগ্রহী স্কুলগুলিকে প্রথমে ‘বিদ্যাঞ্জলি পোর্টাল’ (Vidyanjali Portal)-এ গিয়ে নিজেদের নির্দিষ্ট ‘UDISE+’ কোড ব্যবহার করে নাম নথিভুক্ত বা রেজিস্ট্রেশন করতে হবে। এরপর স্কুলের নিজস্ব প্রয়োজন অনুযায়ী পোর্টাল থেকে স্বেচ্ছাসেবকদের বেছে নিয়ে বা শর্টলিস্ট করে একটি বৈঠক করবে স্কুল কর্তৃপক্ষ। তাঁদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং বিশ্বস্ততা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার পরেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।[TECHTARANGA-POST:9385]এর পাশাপাশি, স্কুলপড়ুয়াদের দীর্ঘদিনের এক মস্ত বড় সমস্যার সমাধানেও আজ তৎপর হয়েছে রাজ্য সরকার। ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগের অতিরিক্ত ওজন কমানোর উদ্দেশ্যে এদিন স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে একটি নতুন নির্দেশিকা বা গাইডলাইন জারি করা হয়েছে, যা পড়ুয়া ও অভিভাবকদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক।

স্কুলের ভোলবদল করতে এবার শামিল হতে পারবে আমজনতাও! রাজ্যে চালু হচ্ছে ‘বিদ্যাঞ্জলি প্রকল্প’

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার