Hidden Stories (বাংলা)

গাজিয়াবাদের বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত আটটি ফ্ল্যাট! ধোঁয়ায় ঢাকল দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ে

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ইন্দ্রপুরম এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল সাধারণ মানুষ। বুধবার সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ ‘গৌর গ্রিন অ্যাভিনিউ’ নামক একটি অভিজাত আবাসনের ১০ তলায় প্রথম আগুন লক্ষ্য করা যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন বিধ্বংসী রূপ নিয়ে ওপরের এবং নীচের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলী এতটাই ভয়াবহ ছিল যে, তা দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ে থেকেও স্পষ্ট দেখা গিয়েছে। তীব্র হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন আবাসিকরা।[TECHTARANGA-POST:8522]খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৫টিরও বেশি ইঞ্জিন। দমকল আধিকারিকরা জানিয়েছেন, আবাসনের ৬ তলা থেকে ১০ তলা পর্যন্ত অংশটি আগুনের গ্রাসে চলে গিয়েছিল। তবে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালিয়ে বহুতলের সমস্ত বাসিন্দাকে নিরাপদে বার করে আনা সম্ভব হয়েছে। কয়েক ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক তদন্তে অন্তত আটটি ফ্ল্যাট সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। অন্য তলা বা পাশের বহুতলগুলোতে যাতে আগুন ছড়াতে না পারে, সে জন্য দীর্ঘক্ষণ কুলিং প্রক্রিয়া চালানো হয়।[TECHTARANGA-POST:8521]এই ঘটনার খবর পাওয়ামাত্রই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উচ্চপদস্থ আধিকারিকদের বিশেষ নির্দেশ দিয়েছেন। তিনি পুলিশ কমিশনার ও জেলাশাসককে অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। উদ্ধারকাজ বা গাফিলতির বিষয়ে সতর্ক করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, মানুষের নিরাপত্তা নিয়ে কোনও প্রকার অবহেলা বরদাস্ত করা হবে না। যদিও আগুনের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে শর্ট সার্কিট বা ফ্ল্যাটে চলা কোনও কাঠের কাজ থেকে এই বিপত্তি কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

গাজিয়াবাদের বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত আটটি ফ্ল্যাট! ধোঁয়ায় ঢাকল দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ে

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার