Hidden Stories (বাংলা)

মহিলাদের জন্য রাজ্য আনছে বিশেষ ‘পিংক কার্ড’! নতুন কী নিয়ম শুভেন্দু সরকারের?

কলকাতা: নতুন সরকার ক্ষমতায় আসতেই বাংলার মহিলাদের জন্য এবার এক দারুণ সুখবর! আগামী ১ জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। তবে এই ‘ফ্রি রাইড’ বা বিনামূল্যে যাতায়াতের জন্য সরকারের তরফে মহিলাদের একটি বিশেষ কার্ড দেওয়া হবে, যার নাম রাখা হয়েছে ‘পিংক কার্ড’।[TECHTARANGA-POST:9294] বাসে উঠে এই কার্ড দেখালেই কন্ডাক্টর মহিলাদের হাতে ‘শূন্য’ টাকার একটি বিশেষ টিকিট তুলে দেবেন। কিন্তু যতদিন না মহিলারা এই পিংক কার্ড হাতে পাচ্ছেন, ততদিন পর্যন্ত কি তাঁরা এই সুবিধা পাবেন না? পরিবহণ দপ্তর স্পষ্ট জানিয়েছে, কার্ড না পাওয়া পর্যন্ত কোনও দুশ্চিন্তার কারণ নেই; ভোটার কার্ড, আধার কার্ড কিংবা এ রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ার যেকোনো প্রমাণপত্র সঙ্গে রাখলেই মিলবে বিনামূল্যে যাতায়াতের এই মেগা সুযোগ। সরকারি এসি, নন-এসি থেকে শুরু করে দূরপাল্লার সমস্ত সরকারি বাসেই এই নিয়ম কার্যকর হতে চলেছে।[TECHTARANGA-POST:9295]পরিবহণ দপ্তর সূত্রে খবর, মহিলাদের এই নিখরচায় যাতায়াত পরিষেবা কীভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, তা নিয়ে ইতিমধ্যেই নবান্নে বিস্তারিত গাইডলাইন ও পরিকল্পনার খসড়া জমা পড়েছে। কোন পদ্ধতিতে এই পিংক কার্ড বিলি হবে তা এখনও চূড়ান্ত না হলেও, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিডিও অফিস, এসডিও অফিস এবং পুরসভাগুলি থেকে এই কার্ড সংগ্রহ করতে পারবেন মহিলারা। সরকারি বাসে প্রতিদিন ঠিক কত সংখ্যক মহিলা যাতায়াত করেন, তা জানতে পরিবহণ দপ্তরের তরফে একটি সমীক্ষাও চালানো হয়েছে। দেখা গিয়েছে, কলকাতা শহরে দিনে প্রায় ১ লক্ষ ৮০ হাজার এবং গোটা রাজ্যে প্রায় ৪ লক্ষ মহিলা সরকারি বাস ব্যবহার করেন। এই ফ্রি পরিষেবা চালু হলে রাজ্যে দৈনিক আরও ১ লক্ষ মহিলা যাত্রী বাড়তে পারে ধরে নিয়েই বিশেষ ডিপিআর (DPR) তৈরির কাজ শুরু হয়েছে।[TECHTARANGA-POST:9252]বিজেপির নির্বাচনী ইস্তাহারের এই মেগা প্রতিশ্রুতি প্রথম ক্যাবিনেট বৈঠকেই অনুমোদন পেয়েছিল এবং গত সোমবার দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রী অগ্নিমিত্রা পাল আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির দিনক্ষণ ঘোষণা করেন। বাসে যাতে কোনও মহিলার সাথে কন্ডাক্টরের পরিচয়পত্র দেখানো নিয়ে কোনো বাদানুবাদ বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য চালক ও কন্ডাক্টরদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করছে সরকার। পিংক কার্ড হাতে আসার আগে পর্যন্ত ভোটার বা আধার কার্ড ছাড়াও আয়ুষ্মান ভারত কার্ড, ব্যাঙ্কের পাসবুক, মনরেগা বা যেকোনো সরকারি ফটো আইডি কার্ড দেখালেই মহিলারা বাসে ফ্রিতে উঠতে পারবেন। একই সঙ্গে মঙ্গলবারই রাজ্যে প্রকাশিত হয়েছে ‘অন্নপূর্ণা’ যোজনার সরকারি বিজ্ঞপ্তি, যার সুবিধা ১ জুন থেকেই পেতে শুরু করবেন রাজ্যের মহিলারা।

মহিলাদের জন্য রাজ্য আনছে বিশেষ ‘পিংক কার্ড’! নতুন কী নিয়ম শুভেন্দু সরকারের?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার