Hidden Stories (বাংলা)

যুদ্ধের ময়দানে ‘ইয়ে কালি কালি আঁখে’!বীর জওয়ানের অজানা আবেগ খোলসা করলেন সিদ্ধার্থ।

কার্গিল যুদ্ধের সিরিজে বেজে উঠল শাহরুখের ‘বাজিগর’!  ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি নেটফ্লিক্সের চর্চিত পিরিয়ড ড্রামা; ওনি সেনের ‘অপারেশন সফেদ সাগর’ (Operation Safed Sagar)। টানটান যুদ্ধ আর দেশপ্রেমের আবহে সিরিজের একটি দৃশ্যে হঠাৎই শাহরুখ খানের বিখ্যাত ছবি ‘বাজিগর’-এর সুপারহিট গান ‘ইয়ে কালি কালি আঁখে’-র তালে নাচতে দেখা যায় বায়ুসেনার অফিসারদের। যুদ্ধের মতো গম্ভীর প্রেক্ষাপটে বলিউডের এই সুপারহিট গান কেন বেছে নেওয়া হলো? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অজানা গল্প খোলসা করলেন স্কোয়াড্রন লিডার অজয় আহুজার চরিত্রে অভিনয় করা তারকা সিদ্ধার্থ।সিদ্ধার্থ জানান, নিছক নাচের দৃশ্য বা বিনোদনের জন্য এই গানটি রাখা হয়নি। কার্গিল যুদ্ধের বীর শহিদ স্কোয়াড্রন লিডার অজয় আহুজা বাস্তব জীবনে শাহরুখ খানের অন্ধ ভক্ত ছিলেন এবং ‘ইয়ে কালি কালি আঁখে’ ছিল তাঁর অন্যতম প্রিয় গান। তাই নির্মাতারা অজয় আহুজার সেই পছন্দ এবং শাহরুখ-প্রীতিকে সম্মান জানাতেই দৃশ্যটিতে এই গানটি ব্যবহার করেছেন।  ভারতীয় বায়ুসেনায় সিনিয়র-জুনিয়র বা পদের ভেদাভেদ ভুলে একসঙ্গে আনন্দ করার একটি রীতি রয়েছে, যা ‘স্লশ ডান্স’ নামে পরিচিত। সেই আবহ ফুটিয়ে তুলতেই গানটির তালে মেতেছিলেন অফিসারেরা। ময়দানে যাওয়ার আগে সহকর্মী এবং স্ত্রী অলকা আহুজার সঙ্গে কাটানো অজয় আহুজার শেষ কিছু নিশ্চিন্ত মুহূর্তের সাক্ষী ছিল এই গান।একদিকে কার্গিলের রক্ত হিম করা লড়াই, অন্যদিকে জিমি শেরগিল, দিয়া মির্জা আর সিদ্ধার্থের অনবদ্য অভিনয়—পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী ও ওনি সেনের এই মাস্টারপিসে শাহরুখের আইকনিক গানটি শুধুই নাচ-গান নয়, বরং দেশের জন্য প্রাণ দেওয়া এক বীর জওয়ানের জীবনের সেরা শেষ সেলিব্রেশন।[TECHTARANGA-POST:11773]

যুদ্ধের ময়দানে ‘ইয়ে কালি কালি আঁখে’!বীর জওয়ানের অজানা আবেগ খোলসা করলেন সিদ্ধার্থ।