Hidden Stories (বাংলা)

৭.৫ মাত্রার জোড়া কম্পনে কাঁপল দেশ, ২০টি আফটারশকে তছনছ এলাকা

ভয়াবহ জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজ়ুয়েলা। সরকারি সূত্রে জানা গিয়েছে, অন্তত ২৩৫ জনের মৃত্যু হয়েছে এবং ৪৩০০ জনের বেশি আহত। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে রয়েছেন বহু মানুষ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে উদ্ধারকারী দল।[TECHTARANGA-POST:10297]স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস আলভারাডোর দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যায় মাত্র ৩৮ সেকেন্ডের ব্যবধানে পরপর দুইবার কেঁপে ওঠে দেশটি। প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.২, যার কেন্দ্র ছিল রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় কম্পনে ফের কেঁপে ওঠে কারাকাস ও আশপাশের অঞ্চল, যার মাত্রা ছিল ৭.৫। [TECHTARANGA-POST:10273]সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা অঞ্চল, যেখানে শতাধিক বাড়ি ধসে পড়েছে।ভূমিকম্পের পর অন্তত ২০ বার আফটারশক অনুভূত হয়, ফলে পুরো উপকূলবর্তী এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ৭০ হাজারেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত। উদ্ধারকাজে নামানো হয়েছে বিপুল বাহিনী, সঙ্গে রাষ্ট্রপুঞ্জের উদ্ধারকারী দলও যুক্ত হচ্ছে।[TECHTARANGA-POST:10284]পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সাহায্যও শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ভেনেজ়ুয়েলায় ১৫০ মিলিয়ন ডলার ত্রাণ সহায়তা পাঠানোর ঘোষণা করেছে। রাষ্ট্রপুঞ্জও অতিরিক্ত ১৫ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে।তবে মানবাধিকার সংগঠনগুলির একাংশের দাবি, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা থাকায় ত্রাণ পৌঁছানো ও উদ্ধারকাজে বড় বাধা তৈরি হচ্ছে। ফলে দ্রুত আন্তর্জাতিক সমন্বয় না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা।

 ৭.৫ মাত্রার জোড়া কম্পনে কাঁপল দেশ, ২০টি আফটারশকে তছনছ এলাকা