Hidden Stories (বাংলা)

প্রাক্তনকে নিয়ে এমন কথা! দেবের উদ্দেশ্যে চিঠিতে কী লিখলেন শুভশ্রী?

প্রথমে প্রেম, তারপর দূরত্ব। মাঝে কেটে গিয়েছে ১১টা বছর। কিন্তু গল্পটা যেন সেখানেই শেষ হয়নি! এবার ফের একসঙ্গে পর্দায় দেব-শুভশ্রী। আর শুটিং শেষের দিনে দেবকে উদ্দেশ্য করে শুভশ্রীর খোলা চিঠি যেন উসকে দিল সেই পুরনো ‘দেশু’ নস্টালজিয়া![TECHTARANGA-POST:11780]টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। পর্দায় তাঁদের রসায়ন যেমন দর্শকের মন জয় করেছিল, তেমনই একটা সময় তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কম আলোচনা হয়নি। পরে সম্পর্কে ইতি টেনে দুজনেই আলাদা জীবনে এগিয়ে যান। দীর্ঘ ১১ বছর আর একসঙ্গে কাজও করেননি তাঁরা।অবশেষে সেই দীর্ঘ বিরতিতে ইতি টানলেন তাঁরা নিজেই। ফিরছে টলিউডের জনপ্রিয় জুটি ‘দেশু’ তাদের নতুন ছবি ‘দেশু ৭’- নিয়ে। আর এই ছবিটি শুধু জুটির কামব্যাক নয়, দেবের পরিচালক হিসেবে নতুন ইনিংসও।আজ অর্থাৎ বুধবার ছিল ‘দেশু ৭’-এর শুটিংয়ের শেষ দিন। আর সেই বিশেষ মুহূর্তেই দেবকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লিখলেন শুভশ্রী। যেখানে পরিচালক দেবকে দেখে নিজের মুগ্ধতা, ঈর্ষা থেকে অনুপ্রেরণা—সবটাই অকপটে তুলে ধরেছেন অভিনেত্রী।[TECHTARANGA-POST:11779]শুভশ্রী লিখেছেন, একই সময়ে তাঁদের পথচলা শুরু হলেও এবার অভিজ্ঞতাটা ছিল একেবারেই আলাদা। কারণ দেবের প্রথম পরিচালিত ছবির অংশ হতে গিয়ে তিনি অভিনেতা দেবের পাশাপাশি আবিষ্কার করেছেন এক নতুন পরিচালককেও। আর মজার বিষয়, শুরুতে নাকি দেবের প্রতি একটু ঈর্ষাই হচ্ছিল শুভশ্রীর! কারণ পরিচালক হিসেবে দেবের ভিশন দেখে রীতিমতো অবাক হয়েছিলেন তিনি। তাঁর প্রশ্ন ছিল—অভিনয় করতে করতে কখন চিত্রনাট্য আর পরিচালক হিসেবে এত কিছু শিখে ফেললেন দেব? তবে ছবির কাজ যত এগিয়েছে, সেই ঈর্ষাই বদলে গিয়েছে অনুপ্রেরণায়। দেবের সঙ্গে এই যাত্রার অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন শুভশ্রী।[TECHTARANGA-POST:11768]দেবকে শুভশ্রীর বার্তা—‘দেশু ৭’ মুক্তির পর ইন্ডাস্ট্রি একজন নতুন যুগের নির্মাতাকে পাবে। গল্প বলা থেকে দর্শককে বিনোদন দেওয়া—দুই দিকেই দেব সফল হবেন বলেই বিশ্বাস তাঁর। আর তাই পরিচালকের নতুন ইনিংসের জন্য আগাম শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেত্রী।উল্লেখ্য, দেব-শুভশ্রীর পাশাপাশি ছবিতে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকার। দুর্গাপুজোর আবহেই, আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে ‘দেশু ৭’।

প্রাক্তনকে নিয়ে এমন কথা! দেবের উদ্দেশ্যে চিঠিতে কী লিখলেন শুভশ্রী?