Hidden Stories (বাংলা)

তামান্না খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট, ২৪ অভিযুক্তের বিরুদ্ধেই আদালতে রিপোর্ট

নদিয়ার কালীগঞ্জের বহুচর্চিত তামান্না খুন মামলায় তদন্তে আরও এক ধাপ এগোল পুলিশ। মঙ্গলবার কৃষ্ণনগরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে ২৪ জন অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল কালীগঞ্জ থানার পুলিশ। প্রথম চার্জশিটের তুলনায় এবার আর্মস অ্যাক্টের ধারাও যুক্ত করা হয়েছে।[TECHTARANGA-POST:11164]পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামলার প্রথম চার্জশিটে ২৪ জন অভিযুক্তের মধ্যে ১৩ জনের নাম ছিল। তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে বাকি অভিযুক্তদেরও গ্রেপ্তার করা হয়। পাশাপাশি, যাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল, তাঁদেরও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। বর্তমানে মামলায় নাম থাকা মোট ২৪ জন অভিযুক্তের সকলকেই গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ২৩ জন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। [TECHTARANGA-POST:11173]একজন অভিযুক্ত কলকাতা হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন। তদন্তকারী সংস্থার দাবি, সাপ্লিমেন্টারি চার্জশিটে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা, ইএস আইনের ৩ ও ৪ ধারা এবং আর্মস অ্যাক্টের ২৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। প্রথম চার্জশিটে অস্ত্র আইনের ধারা না থাকলেও তদন্তে নতুন তথ্য সামনে আসায় তা এবার অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলার শুনানির জন্য বিশেষ সরকারি আইনজীবী হিসেবে বিভাস চট্টোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে। তদন্তের পরবর্তী ধাপ এবং বিচার প্রক্রিয়া এখন আদালতের অধীনেই চলবে।[TECHTARANGA-POST:11159]উল্লেখ্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর এই মামলার তদন্তে গতি আসে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে একে একে পলাতক অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘদিন পর সব অভিযুক্তকে আইনের আওতায় আনা সম্ভব হওয়ায় তদন্তের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে তামান্নার পরিবার।

তামান্না খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট, ২৪ অভিযুক্তের বিরুদ্ধেই আদালতে রিপোর্ট