Hidden Stories (বাংলা)

বাংলায় ফের নির্বাচনী লড়াই! রাজ্যসভার ৩ আসনে ভোট কবে, জানাল কমিশন

পশ্চিমবঙ্গের রাজ্যসভার তিনটি শূন্য আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৪ জুলাই ভোটগ্রহণ হবে। একই দিন ভোটগণনাও সম্পন্ন করা হবে।বৃষ্টির জেরে কলকাতায় যানজট, দুর্ভোগে নিত্যযাত্রীরানির্বাচন কমিশন জানিয়েছে, জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ অনুযায়ী প্রতিটি শূন্য আসনের জন্য পৃথক বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক পদত্যাগ করায় এই তিনটি আসন শূন্য হয়েছে। সুখেন্দু শেখর রায় ৮ জুন, সুস্মিতা দেব ১০ জুন এবং প্রকাশ চিক বরাইক ১১ জুন পদত্যাগ করেন। সুখেন্দু শেখর রায় ও প্রকাশ চিক বরাইকের কার্যকালের মেয়াদ ছিল ১৮ আগস্ট ২০২৯ পর্যন্ত। অন্যদিকে, সুস্মিতা দেবের মেয়াদ ছিল ২ এপ্রিল ২০৩০ পর্যন্ত।[TECHTARANGA-POST:10639]নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, ৭ জুলাই বিজ্ঞপ্তি জারি হবে। ১৪ জুলাই পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। ১৫ জুলাই মনোনয়নপত্র যাচাই করা হবে এবং ১৭ জুলাই পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। ২৪ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিধানসভা ভবনে ভোটগ্রহণ হবে। এরপর বিকেল ৫টা থেকে শুরু হবে ভোটগণনা। ২৭ জুলাইয়ের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

বাংলায় ফের নির্বাচনী লড়াই! রাজ্যসভার ৩ আসনে ভোট কবে, জানাল কমিশন

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার