Hidden Stories (বাংলা)

'অশ্লীল'! বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী!

ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটির প্রদর্শনী ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হল বাংলাদেশে। তথাকথিত ‘অশ্লীলতা’র অজুহাত তুলে একপক্ষের চরম আপত্তির মুখে শেষ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত করে দেওয়া হল এই ছবির বিশেষ প্রদর্শনী। এই ঘটনা কেন্দ্র করে ইতিমধ্যেই বাংলাদেশের সাংস্কৃতিক মহলে প্রতিবাদের ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ছবিটির প্রদর্শন বন্ধের দাবিতে একটি পক্ষ লাগাতার প্রচার চালানোর পর স্থানীয় প্রশাসন আপাতত প্রদর্শনী স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।[TECHTARANGA-POST:9629]প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পবিত্র ইদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে চঞ্চল চৌধুরীর এই ছবিটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিল ‘ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি’। মূলত জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতকস্তরের পড়ুয়াদের নিয়ে গঠিত এই সংগঠনটি দীর্ঘদিন ধরে ‘ভাতঘুমের সিনেমা আড্ডা’ শিরোনামে সুস্থ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে আসছে। কিন্তু, এবার ‘বনলতা এক্সপ্রেস’-এর নাম সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে রক্ষণশীলদের একাংশ এর তীব্র বিরোধিতা শুরু করে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে অনলাইনে দু'পক্ষের মধ্যে জোর তরজা শুরু হয়ে যায়।[TECHTARANGA-POST:9617]আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় তড়িঘড়ি আসরে নামে স্থানীয় প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়ার জেলাশাসক আবু সইদ এই প্রসঙ্গে স্পষ্ট জানান, “সিনেমা প্রদর্শনীর বিষয়টি এখন জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। যাঁরা এই সিনেমার প্রদর্শনী বন্ধের দাবিতে ফেসবুকে পোস্ট করেছেন, তাঁরা বিভিন্ন উপায়ে ক্ষোভপ্রকাশ করছেন। এমতাবস্থায় সিনেমার প্রদর্শনী সমীচীন হবে না। তাই, আপাতত এটি স্থগিত রাখা হচ্ছে। পরে পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”[TECHTARANGA-POST:9576]এই ঘটনায় স্বাভাবিকভাবেই অত্যন্ত ক্ষুব্ধ ও মর্মাহত ছবির নির্মাতা তানিম নূর। তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, “কিছুদিন আগে আমার নিজের এলাকা ব্রাহ্মণবাড়িয়ার ফিল্ম সোসাইটির এক সদস্য যোগাযোগ করে সিনেমাটি দেখানোর ইচ্ছা প্রকাশ করেন। আমি খুব খুশি হয়েছিলাম। কিন্তু, ফেসবুকে দেখছি একটি পক্ষ বলছে এই সিনেমা নাকি নিষিদ্ধ! বাংলাদেশের আইন অনুযায়ী সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া যেকোনও ছবি দেশের যেকোনও প্রান্তে দেখানোর অধিকার রয়েছে।” ছবিটির পোস্টারে ক্রস চিহ্ন দিয়ে উগ্রবাদী মন্তব্য করার ঘটনার তীব্র নিন্দা করে পরিচালক জানান, এই ধরনের পদক্ষেপ সম্পূর্ণ আইনবিরুদ্ধ।[TECHTARANGA-POST:9598]অন্যদিকে, ছবিটির বিরোধিতাকারী ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার কওমী ছাত্র ঐক্য পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক তারেক জামিল নিজের অবস্থানে অনড়। তাঁর বক্তব্য, “আমরা চাই না কোনও অশ্লীলতার প্রদর্শন হোক।” তবে, ছবিতে আদৌ কোনও অশ্লীলতা রয়েছে কিনা, বা সেন্সর পাওয়া ছবির প্রদর্শনীতে এভাবে বাধা দেওয়া যায় কিনা — সেই প্রশ্নের জবাবে তিনি দায় এড়িয়ে বলেন, “সিনিয়ররা বিষয়টি নিয়ে ভালো বলতে পারবেন!”#HiddenStoriesNews, #BanalataExpress, #ChanchalChowdhury, #BangladeshCinema, #Censorship, #TanimNoor, #Brahmanbaria, #Be

'অশ্লীল'! বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার