Hidden Stories (বাংলা)

প্রেমে বাধা পরিবারের, সিউড়িতে চরম সিদ্ধান্ত যুগলের!

সিউড়ি: প্রেমের পরিণতি হিসেবে বিয়ের কথা প্রায় পাকা হয়ে গিয়েছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়াল যুবকের পরিবার। পরিবারের এই চরম অসন্মতি ও অমত মেনে নিতে না পেরে অবশেষে মর্মান্তিক পথ বেছে নিল বীরভূমের এক উঠতি প্রেমিক যুগল। মঙ্গলবার সকালে সিউড়ি থানার গোপালপুর গ্রামে নাবালিকা প্রেমিকার বন্ধ ঘর থেকে উদ্ধার হলো দুজনের নিথর দেহ। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।[TECHTARANGA-POST:11588]স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপালপুর গ্রামের বাসিন্দা শেখ ইমরানের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল প্রতিবেশী এক ১৭ বছরের স্কুলছাত্রীর। দুজনের সম্পর্কে দুই পরিবারই ওয়াকিবহাল ছিল এবং প্রাথমিক কথা বার্তা হওয়ার পর বিয়েও প্রায় ঠিক হয়ে এসেছিল। কিন্তু বেঁকে বসে যুবকের পরিবার; নাবালিকার সঙ্গে এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে রাজি হয়নি তারা। এই মানসিক টানাপোড়েনের মধ্যেই সোমবার রাতে ইমরানের প্রেমিকার বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি মোড় নেয় অন্যদিকে। মঙ্গলবার সকালে পরিবারের লোক বন্ধ ঘরে বারবার ডেকেও সাড়া না পেয়ে শেষমেশ দরজা ভাঙতে বাধ্য হয়।[TECHTARANGA-POST:11586]দরজা খুলতেই দেখা যায়, ঘরের ভিতর যুবকের ঝুলন্ত দেহ ঝুলছে এবং খাটের উপর নিথর অবস্থায় পড়ে রয়েছে নাবালিকা প্রেমিকা। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রীর গলাতেও স্পষ্ট ফাঁসের দাগ মিলেছে। প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ বা নিজেদের মধ্যে কোনো বিবাদের জেরে গলায় ফাঁস লাগিয়ে দুজন যৌথভাবে আত্মঘাতী হয়েছে। খবর পেয়েই সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়, যেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুরো ঘটনার আসল কারণ জানতে এবং এর পেছনে কোনো ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ময়না তদন্তের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

প্রেমে বাধা পরিবারের, সিউড়িতে চরম সিদ্ধান্ত যুগলের!