Hidden Stories (বাংলা)

রাজীব সিনহার রাজত্ব শেষ, এবার বাংলায় ভোট করাবেন ড. কৃষ্ণ গুপ্তা! পুরভোটের মুখে শুভেন্দুর মেগা চাল

কলকাতা: পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার বা 'স্টেট ইলেকশন কমিশনার' (SEC) হিসেবে নিযুক্ত হতে চলেছেন অত্যন্ত অভিজ্ঞ ও প্রবীণ আইএএস (IAS) অফিসার ড. কৃষ্ণ গুপ্তা। বুধবার রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের সমন্বয় শাখা থেকে প্রকাশিত ‘দ্য কলকাতা গেজেট’-এর একটি বিশেষ বিজ্ঞপ্তিতে এই হাইপ্রোফাইল সিলমোহরের কথা জানানো হয়েছে। রাজীব সিনহার অবসরের পর দীর্ঘদিন ধরেই এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদটি খালি পড়ে ছিল। অবশেষে ড. কৃষ্ণ গুপ্তার মতো কড়া এবং পোড়খাওয়া আমলার হাতে বাংলার ভোট পরিচালনার গুরুভার তুলে দিয়ে রাজ্য সরকার স্পষ্ট বার্তা দিল যে, রাজ্যে ঝুলে থাকা একাধিক পুরসভার ভোট বৈতরণী এবার দ্রুত পার করতে চাইছে প্রশাসন।[TECHTARANGA-POST:10275]আসলে কলকাতা, বিধাননগর, হাওড়া, শিলিগুড়ি-সহ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পুরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ বহু আগেই শেষ হয়ে গিয়েছে। কোথাও আইনি জটিলতায় বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, আবার কোথাও দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় প্রশাসক বসিয়ে কোনো রকমে কাজ চালানো হচ্ছে। এই চরম অচলাবস্থা কাটাতে এবং সংশ্লিষ্ট পুরসভাগুলিতে দ্রুত নির্বাচন করানোর পক্ষে কোমর বেঁধে নেমেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ইতিমধ্যেই প্রশাসনকে ভোটের প্রস্তুতি শুরু করতে কড়া নির্দেশ দিয়েছেন। আর সেই নির্দেশের পরেই যুদ্ধকালীন তৎপরতায় নতুন নির্বাচন কমিশনার নিয়োগের এই সিদ্ধান্ত প্রমাণ করছে যে, রাজ্যজুড়ে পুরভোটের দামামা বাজানো এখন স্রেফ সময়ের অপেক্ষা।[TECHTARANGA-POST:10276]দুপুরেই নামল রাতের অন্ধকার, মুহুর্মুহু বজ্রপাতে কাঁপল কলকাতাপ্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, সম্পূর্ণ আইনি ও সাংবিধানিক পথ মেনেই এই হেভিওয়েট নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ভারতীয় সংবিধানের ২৪৩কে (১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে এবং ১৯৯৪ সালের ‘পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন আইন’-এর ৩ নম্বর ধারা ও ৩এ ধারার ১ নম্বর উপধারাকে যুক্ত করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। [TECHTARANGA-POST:10206]রাজ্যপালের আদেশানুসারে (By Order of the Governor) এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি জারি করেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। এখন দেখার, রাজীব সিনহার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়ে বাংলার এই জটিল রাজনৈতিক আবহে ড. কৃষ্ণ গুপ্তা কতটা নিরপেক্ষভাবে ও সাফল্যের সঙ্গে আসন্ন পুরভোটের মেগা চ্যালেঞ্জ সামলাতে পারেন।

রাজীব সিনহার রাজত্ব শেষ, এবার বাংলায় ভোট করাবেন ড. কৃষ্ণ গুপ্তা! পুরভোটের মুখে শুভেন্দুর মেগা চাল

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার