উৎসবের আনন্দ নিমেষে শেষ! গভীর রাতে বাইক দুর্ঘটনা, ঘণ্টার পর ঘণ্টা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রইলেন যুবকেরা, তারপর...
কল্যাণী: উৎসবের আলো নিভে গেল এক লহমায়, আনন্দ বদলে গেল বুকফাটা কান্নায়। বীর সিধু-কানু অ্যাথলেটিকস ক্লাবের ১৭১ তম বার্ষিক উৎসবে যোগ দিতে এসে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই আদিবাসী যুবক। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার কল্যাণী থানার অন্তর্গত কল্যাণী–ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের রেল ব্রিজের উপর।[TECHTARANGA-POST:10484] এই একই দুর্ঘটনায় আরও এক যুবক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিণঘাটা থানার দয়লা এলাকা থেকে সমাই মূর্মু (৩০), সঞ্জীব মূর্মু (২৪) এবং সুমন টুডু নামের তিন যুবক কল্যাণীর এ-ফাইভ আদিবাসী পাড়ার খেলার মাঠের অনুষ্ঠানে এসেছিলেন। অনুষ্ঠান শেষে রাত বারোটা নাগাদ একটি বাইকে করে বাড়ি ফেরার পথেই ঘটে যায় এই চরম বিপর্যয়।[TECHTARANGA-POST:10509]রেল ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যুবকদের দ্রুতগতির বাইকটি সজোরে ধাক্কা মারে ব্রিজের রেলিংয়ে। ধাক্কার তীব্রতায় বাইক আরোহী তিন যুবকই ছিটকে পড়েন পিচ রাস্তায়। গভীর রাত হওয়ায় এক্সপ্রেসওয়ে তখন জনমানবহীন, ফলে দুর্ঘটনার পর রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা রাস্তাতেই পড়ে ছটফট করতে থাকেন তাঁরা। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর, আনুমানিক ভোর তিনটে নাগাদ কয়েকজন পথচলতি মানুষ তাঁদের ওই অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দ্রুত ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই রক্তাক্ত যুবকদের উদ্ধার করে কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে।২৪ ঘণ্টার মধ্যে বদলা! পাকিস্তানের ভেতরে ঢুকে এয়ারস্ট্রাইক করল তালিবান!হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা করে সমাই মূর্মু ও সঞ্জীব মূর্মুকে মৃত বলে ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। অন্যদিকে, সুমন টুডু নামের অপর যুবকের অবস্থাও আশঙ্কাজনক, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। [TECHTARANGA-POST:10443]উৎসবের আমেজ কাটিয়ে বাড়ি ফেরার পথে এমন মর্মান্তিক পরিণতিতে গোটা হরিণঘাটা ও কল্যাণী চত্বরে নেমে এসেছে গভীর শোকের ছায়া। কল্যাণী থানার পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে। বাইকটি কীভাবে নিয়ন্ত্রণ হারাল এবং এর পেছনে অন্য কোনো গাড়ির ধাক্কা ছিল কি না, তা খতিয়ে দেখতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।