Hidden Stories (বাংলা)

চড়া রোদে ব়্যাশ-ট্যান থেকে মুক্তি! ত্বকের ধরন বুঝে ঘরেই বানিয়ে নিন সুগন্ধী 'বডি ক্লিনজার'

কলকাতা: গরমের দিনে শুধু গলদঘর্ম হওয়া বা ক্লান্তিই শেষ কথা নয়; ঘাম জমে ত্বকে চুলকানি, লালচে ব়্যাশ বা অ্যালার্জির মতো সমস্যাও পাল্লা দিয়ে বাড়ে। আর এর সঙ্গে যদি যুক্ত হয় ঘামের দুর্গন্ধ এবং ধুলো-ময়লার আস্তরণ, তবে অস্বস্তির সীমা থাকে না। এই সব ঝক্কি থেকে ত্বক সুরক্ষিত রাখতে শুধু সাধারণ সাবান বা বডি ওয়াশ কিন্তু যথেষ্ট নয়। ঠিক যেভাবে আমরা মুখের যত্নে ফেস ক্লিনজার ব্যবহার করি, একইভাবে শরীরের ত্বকের গভীর পরিচ্ছন্নতায় প্রয়োজন বিশেষ 'বডি ক্লিনজার'।[TECHTARANGA-POST:9483]বাজারচলতি রাসায়নিক যুক্ত প্রসাধনীর বদলে সম্পূর্ণ প্রাকৃতিক ও খাঁটি উপাদানে ঘরেই আপনি বানিয়ে নিতে পারেন এই ক্লিনজার। দেখে নিন ত্বকের সমস্যা ও ধরন অনুযায়ী কীভাবে তৈরি করবেন এগুলি —১. ত্বকে ব়্যাশ ও চুলকানির সমস্যা থাকলে[TECHTARANGA-POST:9469]গরমের দিনে যাঁদের পিঠে বা গায়ে ব়্যাশ ও চুলকানি হয়, তাঁদের জন্য টি-ট্রি এবং পেপারমিন্ট অয়েল দারুণ কার্যকরী। এই ক্লিনজারটি তৈরির মূল ভিত্তি হল তরল ক্যাসটাইল সাবান (Liquid Castile Soap)। যা সম্পূর্ণ উদ্ভিজ্জ উপাদান থেকে তৈরি এবং সংবেদনশীল বা সেনসিটিভ ত্বকের জন্য অত্যন্ত নিরাপদ।তৈরির পদ্ধতি: আধ কাপ তরল ক্যাসটাইল সাবানের সঙ্গে ১/৪ কাপ পরিশোধিত বা ফিল্টার করা জল মেশান। এবার এর সঙ্গে ১ টেবিল চামচ কাঠবাদামের তেল (Almond Oil), ৭-৮ ফোঁটা টি-ট্রি এসেনশিয়াল অয়েল এবং ৭-৮ ফোঁটা পেপারমিন্ট এসেনশিয়াল অয়েল খুব ভালো করে মিশিয়ে নিন। একটি পরিষ্কার কাচের বা প্লাস্টিকের বোতলে মিশ্রণটি ঢেলে ভালো করে ঝাঁকিয়ে নিলেই তৈরি আপনার অ্যান্টি-ব্যাকটেরিয়াল বডি ক্লিনজার।উপকারিতা: টি-ট্রি অয়েল ত্বকের যে কোনও ব্যাকটেরিয়াল সংক্রমণ ও র‌্যাশ রুখতে সাহায্য করে। অন্যদিকে, পেপারমিন্ট অয়েলের প্রাকৃতিক শীতলতা ত্বকের জ্বালাভাব ও চুলকানি নিমেষে কমিয়ে আরাম দেয়। এটি একবার বানিয়ে প্রায় একমাস পর্যন্ত নিশ্চিন্তে ব্যবহার করা যায়।[TECHTARANGA-POST:9446]ক্যাসটাইল সাবান হল সম্পূর্ণ প্রাকৃতিক ও উদ্ভিজ্জ তেল থেকে তৈরি একটি মৃদু সাবান, যা ত্বকের স্বাভাবিক আর্দ্রতা না কেড়ে গভীর থেকে পরিষ্কার করে।২. রোদে পোড়া ত্বকের কালচে ছোপ বা ট্যান দূর করতে[TECHTARANGA-POST:9454]গ্রীষ্মের কড়া রোদে হাত ও পায়ের ত্বক পুড়ে গিয়ে কালচে বা তামাটে ছোপ পড়ে যাওয়া অত্যন্ত সাধারণ বিষয়। এই ট্যান তুলতে ম্যাজিকের মতো কাজ করে কফি ক্লিনজার।তৈরির পদ্ধতি: একটি পাত্রে আধ কাপ তরল ক্যাসটাইল সাবান, ১/৪ কাপ পরিশোধিত জল, ৪-৫ টেবিল চামচ কফিগুঁড়ো, ১ টেবিল চামচ খাঁটি মধু এবং ১ টেবিল চামচ নারকেল তেল নিন। সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে ফেটিয়ে একটি বোতলে ভরে রাখুন। স্নানের সময় নিয়মিত এটি ব্যবহার করলে ত্বকের মরা চামড়া উঠে গিয়ে কালচে ভাব দূর হবে এবং ত্বক উজ্জ্বল দেখাবে।৩. এসি বা লু-এর কারণে শুষ্ক হয়ে যাওয়া ত্বকে আর্দ্রতা ফেরাতেগরমে বাইরে যেমন আর্দ্র বাতাসের দাপট থাকে, তেমনই একটানা এসি ঘরে বসে কাজ করলে বা শুষ্ক লু বইলে ত্বক ভিতর থেকে খসখসে ও শুষ্ক হয়ে যায়। ত্বকের হারিয়ে যাওয়া জলীয় ভাব ফিরিয়ে আনতে ব্যবহার করুন শশা ও অ্যালোভেরার যুগলবন্দি।[TECHTARANGA-POST:9480]তৈরির পদ্ধতি: প্রথমে একটি তাজা শশা ভালো করে গ্রেট করে তার থেকে রস চিপে বার করে নিন। এবার আধ কাপ ক্যাসটাইল সাবানের সঙ্গে এই শশার রস, ২ টেবিল চামচ টাটকা অ্যালোভেরা জেল এবং ১ টেবিল চামচ গ্লিসারিন খুব ভালো করে মিশিয়ে নিন।উপকারিতা: কড়া রোদ বা বাইরে থেকে ঘেমে-নেয়ে বাড়ি ফেরার পর এই ক্লিনজার দিয়ে স্নান করলে ত্বকের সমস্ত জ্বালাপোড়া ও ক্লান্তি দূর হবে। শশা ও অ্যালোভেরা ত্বক ঠান্ডা রাখার পাশাপাশি দীর্ঘক্ষণ নরম ও হাইড্রেটেড রাখবে।

চড়া রোদে ব়্যাশ-ট্যান থেকে মুক্তি! ত্বকের ধরন বুঝে ঘরেই বানিয়ে নিন সুগন্ধী 'বডি ক্লিনজার'

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার