Hidden Stories (বাংলা)

মার্চে ব্যাঙ্কে লম্বা ছুটির ঝক্কি! দোল থেকে ইদ, জেনে নিন আপনার রাজ্যে কবে বন্ধ স্থানীয় শাখা

[TECHTARANGA-POST:6833]কলকাতা: আজ ফেব্রুয়ারির শেষ দিন। রাত পোহালেই মার্চ মাস। আপনি কি আগামী মাসে ব্যাঙ্কের কোনও জরুরি কাজের পরিকল্পনা করছেন? তবে, এখনই ক্যালেন্ডারে চোখ বুলিয়ে নেওয়া জরুরি। উৎসবের মরশুম এবং নিয়মিত ছুটি মিলিয়ে ২০২৬ সালের মার্চ মাসে একাধিক দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে। দোলযাত্রা, হোলি থেকে শুরু করে ইদ এবং রাম নবমী — উৎসবের লম্বা তালিকায় দেশের বিভিন্ন রাজ্যে বিঘ্নিত হতে পারে ব্যাঙ্কিং পরিষেবা।[TECHTARANGA-POST:6836]মার্চের শুরুতেই দোল ও হোলির কারণে টানা ছুটির আমেজ থাকবে। যেমন - ২ মার্চ উত্তরপ্রদেশে হোলিকা দহন উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ। এর পরের দিন -অর্থাৎ - আগামী ৩ মার্চ পশ্চিমবঙ্গ (দোলযাত্রা), মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহার-সহ প্রায় ১৪টি রাজ্যে হোলির ছুটি। আবার, ৪ মার্চ গুজরাত, ওড়িশা, দিল্লি এবং উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে ধুলেটি ও ইয়াওসাং উপলক্ষে ব্যাঙ্কের স্থানীয় শাখাগুলি বন্ধ থাকবে।[TECHTARANGA-POST:6835]মার্চ মাসের মাঝামাঝি সময়েও রয়েছে একগুচ্ছ ছুটি। যেমন - ১৯ মার্চ গুড়ি পড়বা, উগাদি ও তেলুগু নববর্ষ উপলক্ষে মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু-সহ দক্ষিণ ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২০ ও ২১ মার্চ ইদ-উল-ফিতর বা রমজান উপলক্ষে পশ্চিমবঙ্গ-সহ দেশের প্রায় সব রাজ্যেই টানা দু'দিন ব্যাঙ্ক পরিষেবা মিলবে না। ২১ মার্চ ঝাড়খণ্ডে পালিত হবে সরহুল।মাসের শেষ দিকে - আগামী ২৬ মার্চ রাম নবমী উপলক্ষে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং মুম্বই-নাগপুরের মতো বড় শহরগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।[TECHTARANGA-POST:6832]তবে, শাখা বন্ধ থাকলেও গ্রাহকদের দুশ্চিন্তার কারণ নেই। এটিএম, ইউপিআই, অনলাইন ব্যাঙ্কিং এবং মোবাইল অ্যাপের মাধ্যমে সাধারণ লেনদেন স্বাভাবিকভাবেই চলবে। তবে, চেক ক্লিয়ারেন্স, ডিমান্ড ড্রাফ্ট বা বড় অঙ্কের নগদ জমা করার মতো কাজগুলি ছুটির কথা মাথায় রেখে আগেভাগেই সেরে রাখা ভালো হবে।মার্চের এই লম্বা ছুটির তালিকায় আপনার রাজ্যের সূচি মিলিয়ে নিয়ে তবেই ব্যাঙ্কের পথে পা বাড়ান।

মার্চে ব্যাঙ্কে লম্বা ছুটির ঝক্কি! দোল থেকে ইদ, জেনে নিন আপনার রাজ্যে কবে বন্ধ স্থানীয় শাখা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার