বাংলাদেশিদের জন্য সহজ হচ্ছে ভারতের ভিসা...
দিল্লি: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। আজ বুধবার (৮ এপ্রিল) ভারতের নয়াদিল্লিতে এ বৈঠক হয়। পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারত বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে সুখবর দিয়েছে।[TECHTARANGA-POST:7905]বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, বাংলাদেশিদের জন্য বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করা হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ কার্যক্রম শুরু হবে।এ ছাড়া দুই দেশ গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলোতে নিয়মিত পরামর্শ চালিয়ে যাওয়ার ব্যাপারেও একমত হয়েছে।[TECHTARANGA-POST:7904]বৈঠকে দুই দেশই বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়।[TECHTARANGA-POST:7885]ওই বৈঠকে ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহিদ শরিফ বিন ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে নিয়ে আলোচনা হয়। তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত হয়েছে বলে জানায় পররাষ্ট্রমন্ত্রণালয়।