Hidden Stories (বাংলা)

Haircare Home Remedy: পুজোর আগে চুল নিয়ে এক্সপেরিমেন্ট? পার্লার নয়, বাড়িতে বসেই চুল রাখুন সুপার সিল্কি!

কলকাতা: পুজো আসছে মানেই সাজগোজের প্রস্তুতি শুরু। নতুন শাড়ি, নতুন জামা, মেকআপ সব ঠিকঠাক। কিন্তু চুলটা যদি রুক্ষ আর এলোমেলো হয়ে থাকে, তখন পুরো সাজটাই কেমন যেন ফিকে হয়ে যায়। আর তখনই অনেকে ছুটে যান পার্লারে। চুল স্ট্রেট করানো, স্মুথনিং, বারবার হেয়ার ড্রায়ার বা স্ট্রেটনার পুজোর আগে তাড়াহুড়োয় শুরু হয়ে যায় নানা রকম এক্সপেরিমেন্ট।কিন্তু কয়েক দিনের সাজের জন্য চুলের উপর এতটা চাপ দেওয়ার দরকার কি? বিশেষ করে যাঁদের চুল এমনিতেই শুষ্ক বা ভেঙে যাওয়ার প্রবণতা রয়েছে, তাঁদের ক্ষেত্রে অতিরিক্ত কেমিক্যাল আর হিটে চুল আরও রুক্ষ হয়ে যেতে পারে। তাই পুজোর আগে চুলকে একটু সময় দিন। খুব কঠিন কিছু নয়, বাড়িতেই কয়েকটা সহজ উপায়ে চুলকে নরম আর সিল্কি রাখা যায়। জেনে নিন উপায়গুলি। নারকেল তেল দিয়ে শুরু করতে পারেন। শ্যাম্পু করার আগে অল্প নারকেল তেল হাতে নিয়ে চুলের লম্বায় লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। ঘণ্টার পর ঘণ্টা তেল মেখে রাখার দরকার নেই। কিছুক্ষণ পর শ্যাম্পু করে ভালো করে ধুয়ে নিন। চুল ধোয়ার পর কন্ডিশনার ব্যবহার করলেও চুল অনেক বেশি নরম লাগতে পারে।অ্যালোভেরাও ব্যবহার করতে পারেন। বাড়িতে অ্যালোভেরা জেল থাকলে অল্প পরিমাণ চুলের লম্বায় লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এতে চুলের শুষ্কভাব আর ফ্রিজ় কিছুটা কম মনে হতে পারে। তবে প্রথমবার ব্যবহার করলে আগে অল্প জায়গায় লাগিয়ে দেখে নেওয়াই ভালো।আর যদি বাড়িতে থাকা জিনিস দিয়েই একটা হেয়ার মাস্ক বানাতে চান, তাহলে পাকা কলা আর দই দিয়ে সহজ মাস্ক তৈরি করতে পারেন। কলা ভালো করে চটকে তার সঙ্গে অল্প দই মিশিয়ে চুলের লম্বায় লাগিয়ে ১৫–২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। খুব শুষ্ক চুল হলে এতে চুল কিছুটা নরম ও মসৃণ অনুভব করতে পারে।আর একটা ছোট ভুল অনেকেই করেন। ভেজা চুলে জোরে তোয়ালে ঘষে শুকানো। এতে চুল আরও রুক্ষ হয়ে যেতে পারে। তাই চুল ধোয়ার পর আলতো করে জল শুষে নিন। চুল একেবারে ভিজে থাকা অবস্থায় আঁচড়াবেন না। হালকা স্যাঁতসেঁতে থাকতেই চওড়া দাঁতের চিরুনি দিয়ে ধীরে ধীরে জট ছাড়িয়ে নিন।চুলকে সিল্কি দেখাতে আসলে খুব বেশি কিছু করার দরকার নেই। নিয়মিত যত্ন, কম হিট আর চুলের সঙ্গে একটু ধৈর্য—এই তিনটিই অনেকটা কাজ করে। আর পুজোর আগে হঠাৎ নতুন কোনও কেমিক্যাল ট্রিটমেন্ট বা DIY টোটকা ট্রাই করার আগে অবশ্যই সাবধান হন।

 Haircare Home Remedy: পুজোর আগে চুল নিয়ে এক্সপেরিমেন্ট? পার্লার নয়, বাড়িতে বসেই চুল রাখুন সুপার সিল্কি!