Hidden Stories (বাংলা)

প্রভাব খাটিয়ে জমি-বাড়ি হাতানোর অভিযোগ, প্রাক্তন ডেপুটি মেয়রকে তলব পুলিশের

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষের বিরুদ্ধে জমি-বাড়ি জালিয়াতির অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তাঁকে বিধাননগর উত্তর থানায় তলব করেছে পুলিশ। এই ঘটনায় অতীন ঘোষের পাশাপাশি তাঁর মেয়ে প্রিয়র্দশনী ঘোষ এবং জামাইয়ের বিরুদ্ধেও লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।[TECHTARANGA-POST:10221]পুলিশ সূত্রে খবর, বিধাননগরের এক ব্যবসায়ী এই অভিযোগ দায়ের করেছেন। ‘দি শোভরাণী’ নামে একটি হোটেলের মালিক ওই ব্যবসায়ীর দাবি, তাঁর একটি জমি ও বাড়ি প্রভাব খাটিয়ে এবং ভয় দেখিয়ে বাজারদরের তুলনায় অনেক কম দামে হাতিয়ে নেওয়া হয়েছিল। অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ২০১৭ সালের। প্রাথমিকভাবে অভিযোগটি কলকাতার প্রগতি ময়দান থানায় জমা পড়ে। পরে বিষয়টি সংশ্লিষ্ট এলাকা হওয়ায় মামলাটি বিধাননগর উত্তর থানায় পাঠানো হয়। অভিযোগে বলা হয়েছে, প্রগতি থানা এলাকার ওই সম্পত্তি জোরপূর্বক ও প্রভাব খাটিয়ে কম মূল্যে কিনে নেওয়া হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ।ডিউটিরত অবস্থায় বজ্রাঘাতে মৃত্যু বিএসএফ জওয়ানের,রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন জেলায় তৃণমূলের একাধিক নেতা, প্রাক্তন জনপ্রতিনিধি ও পদাধিকারীর বিরুদ্ধে দুর্নীতি, জমি-বাড়ি দখল এবং আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। বেশ কয়েকটি ঘটনায় পুলিশ তদন্তও শুরু করেছে। সেই আবহেই এবার অতীন ঘোষের বিরুদ্ধে ওঠা অভিযোগ নতুন করে রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে। তবে এই অভিযোগ প্রসঙ্গে এখনও পর্যন্ত অতীন ঘোষ বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে দেখছে পুলিশ।

প্রভাব খাটিয়ে জমি-বাড়ি হাতানোর অভিযোগ, প্রাক্তন ডেপুটি মেয়রকে তলব পুলিশের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার