Hidden Stories (বাংলা)

আসানসোলে রণক্ষেত্র গণনাকেন্দ্র! তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত শিল্পাঞ্চল, চলল ইটবৃষ্টি

আসানসোল, ৪ মে: ভোটগণনার শুরু থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল আসানসোলের শিল্পাঞ্চল। সোমবার সকালে গণনা চলাকালীন আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। মুহূর্তের মধ্যে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। দুই পক্ষের মধ্যে প্রবল ইটবৃষ্টির খবর পাওয়া গিয়েছে। যার জেরে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।[TECHTARANGA-POST:8738]ঘটনার সূত্রপাত হয় গণনাকেন্দ্রের বাইরে জমায়েত হওয়া দুই দলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি থেকে। প্রাথমিক ট্রেন্ডে আসানসোল উত্তর ও দক্ষিণ কেন্দ্রে দুই শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের খবর আসতেই উত্তেজনা বাড়তে শুরু করে। অভিযোগ, জয়-পরাজয়ের দাবি ঘিরে দুই পক্ষ একে অপরের দিকে তেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হিমশিম খেতে হয় মোতায়েন থাকা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে।[TECHTARANGA-POST:8735]পুলিশ সূত্রে খবর, জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে হয় নিরাপত্তাবাহিনীকে। সংঘর্ষের জেরে এলাকায় বেশ কিছু বাইক ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে ওঠে যে - বেশ কিছুক্ষণ আসানসোলের এই গুরুত্বপূর্ণ রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়। তৃণমূল ও বিজেপি - উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার এবং গণনায় কারচুপির চেষ্টার অভিযোগ তুলেছে।[TECHTARANGA-POST:8731]বর্তমানে ওই এলাকায় পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। আকাশপথে ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এলাকাটি থমথমে থাকলেও নতুন করে আর কোনও বড়সড় অপ্রীতিকর ঘটনা এড়াতে ধরপাকড় শুরু করেছে পুলিশ। গণনাকেন্দ্রের চারদিকে জারি করা হয়েছে কড়া নিরাপত্তাবেষ্টনী।

আসানসোলে রণক্ষেত্র গণনাকেন্দ্র! তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত শিল্পাঞ্চল, চলল ইটবৃষ্টি

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার