Hidden Stories (বাংলা)

জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে থানায় হামলার অভিযোগ! কাঠগড়ায় কর্নেল-মেজর সহ ৪০ সেনা জওয়ান

জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে থানায় ঢুকে ভাঙচুর ও পুলিশকর্মীদের হেনস্তার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে ৪০ জন সেনা জওয়ান, যাঁদের মধ্যে একজন কর্নেল এবং একজন মেজর পদমর্যাদার অফিসারও রয়েছেন। ঘটনায় ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে।[TECHTARANGA-POST:10284]পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশতওয়ারের আথোলি থানায় এই ঘটনা ঘটে। অভিযোগ, স্থানীয় আঞ্চলিক পরিবহন আধিকারিক (এআরটিও) সেনাবাহিনীর একটি গাড়ি বাজেয়াপ্ত করার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই একদল সেনা জওয়ান থানায় পৌঁছে ভাঙচুর চালায় বলে অভিযোগ। পুলিশ নয়, খুদেদের প্রিয় 'চিন্ময় দা'! বড়ঞায় মানবিকতার অনন্য নজির এফআইআরে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের মধ্যে কর্নেল এন অরুণ গান্ধী (১৭ রাষ্ট্রীয় রাইফেলস), মেজর বিকাশ শর্মা এবং নায়েব সুবেদার শংকর গুরকার-সহ প্রায় ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতপরিচয় সেনা জওয়ান রয়েছেন। অভিযোগ, তাঁরা থানার ভেতরে ঢুকে পুলিশকর্মী ও সরকারি আধিকারিকদের হেনস্তা করেন, এমনকি ইউনিফর্ম ছিঁড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুলিশের দাবি, ঘটনায় ডিএসপি বিজয় কুমার ভগৎ এবং এসএইচও অমৃত কাটোচ-সহ একাধিক পুলিশকর্মী আক্রান্ত হন। অভিযোগ, হামলাকারীরা লাঠি, রড এবং আগ্নেয়াস্ত্র নিয়ে থানায় প্রবেশ করেন এবং পরিকল্পিতভাবে হামলা চালান।[TECHTARANGA-POST:10272]ঘটনার সময় থানায় উপস্থিত না থাকলেও খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এসএইচও অমৃত কাটোচ। তিনি জানান, মেজর বিকাশ শর্মার নেতৃত্বে একদল সেনা জওয়ান থানায় প্রবেশ করে পুলিশকর্মীদের হেনস্তা করে। পুরো ঘটনাটিকে পূর্বপরিকল্পিত বলে দাবি করেছে পুলিশ। অন্যদিকে, সেনাবাহিনীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কিশতওয়ারে স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ভারতীয় সেনা সম্পূর্ণ সহযোগিতা করবে বলে জানানো হয়েছে। যৌথ তদন্তের মাধ্যমে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলেও সেনার পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। প্রশাসন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে থানায় হামলার অভিযোগ! কাঠগড়ায় কর্নেল-মেজর সহ ৪০ সেনা জওয়ান

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার