Hidden Stories (বাংলা)

Durga Puja Weather: পুজোতে ছাতা মাথায় প্যান্ডেল হপিং! পঞ্চমী থেকে অষ্টমী টানা বৃষ্টি, নবমীতে ঘুরবে আবহাওয়ার মোড়?

কলকাতা: দুর্গাপুজোর আনন্দ উদযাপনে জল ঢালতে একদম তৈরি বরুণ দেব। বছরের সেরা উৎসবের দিনগুলিতে আনন্দের পারদ যখন চরমে উঠবে, ঠিক তখনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘ-বৃষ্টির দাপট বজায় থাকবে। আবহাওয়াপ্রেমী ও ঠাকুর দেখা জনতাকে রীতিমতো  Durga Puja Weather: পুজোতে ছাতা মাথায় প্যান্ডেল হপিং! পঞ্চমী থেকে অষ্টমী টানা বৃষ্টি, নবমীতে ঘুরবে আবহাওয়ার মোড়?দুশ্চিন্তায় ফেলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, পঞ্চমী থেকে শুরু করে একবারে অষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর থেকে রেহাই পাবে না তিলোত্তমা কলকাতাও। তবে পুজোর শেষ লগ্নে এসে নবমী থেকে আবহাওয়ার মেজাজ বদলাতে পারে বলে বিশেষ বুলেটিনে জানিয়েছে হাওয়া অফিস।শুক্রবার বিকেলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে দুর্গাপুজোর দিনগুলির জন্য আলাদা করে একটি আবহাওয়া বুলেটিন প্রকাশ করা হয়েছে। সেই পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৫ থেকে ১৭ অক্টোবর অর্থাৎ পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমীর দিন কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এরপর ১৮ ও ১৯ অক্টোবর, অর্থাৎ সপ্তমী ও অষ্টমীর দিনও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আগাম সতর্কতা দেওয়া হয়েছে। তবে উৎসবের আমেজ সম্পূর্ণ মাটি হবে না, কারণ ২০ থেকে ২২ অক্টোবর অর্থাৎ নবমী, দশমী ও একাদশীর দিন দক্ষিণবঙ্গে মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে।[TECHTARANGA-POST:13489]কলকাতা শহরের বাসিন্দাদের জন্য পূর্বাভাসে জানানো হয়েছে, মহালয়ার দিন থেকেই তিলোত্তমার আকাশ মূলত মেঘলা থাকবে এবং কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে তৃতীয়া পর্যন্ত তিলোত্তমা শহরবাসীকে বিশেষ বৃষ্টির মুখে পড়তে হবে না। চতুর্থীতে হালকা বৃষ্টির পর পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত শহরের তাপমাত্রা ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকবে। সপ্তমী ও অষ্টমীর দিনও শহরের কয়েকটি এলাকায় ভিজে যেতে পারে রাজপথ। নবমী অর্থাৎ ২০ তারিখ থেকে কলকাতায় আর বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছুটা স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। মহালয়ার দিন কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, পঞ্চমী পর্যন্ত সেখানে তেমন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। কেবল ষষ্ঠী ও সপ্তমীর দিন উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত হলেও তারপর থেকেই আবার রোদঝলমলে শুষ্ক আবহাওয়া ফিরে আসবে বলে জানানো হয়েছে। ফলে উত্তরবঙ্গে পুজোর আবহাওয়া অনেকটাই অনুকূল থাকলেও দক্ষিণবঙ্গে প্যান্ডেল হপিংয়ের সময় ছাতা সঙ্গে রাখাই বুদ্ধিমানের কাজ হবে।

 Durga Puja Weather: পুজোতে ছাতা মাথায় প্যান্ডেল হপিং! পঞ্চমী থেকে অষ্টমী টানা বৃষ্টি, নবমীতে ঘুরবে আবহাওয়ার মোড়?