Hidden Stories (বাংলা)

বিপর্যয়ের মুখে বাসমতি রপ্তানি! ৫০ হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কায় ভারত, কারণ সেই পশ্চিম এশিয়ায় যুদ্ধ

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় আমেরিকা-ইজরায়েল বনাম ইরান সংঘাতের প্রভাবে এবার বড়সড় ধাক্কা খেতে চলেছে ভারতের কৃষি বাণিজ্য। বিশেষ করে বিশ্ববাজারে ভারতের বাসমতি চাল রপ্তানি এক গভীর সংকটের মুখে। যুদ্ধ পরিস্থিতির কারণে স্তব্ধ হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ জলপথ 'হরমুজ প্রণালী'। এর জেরে রপ্তানি থমকে যাওয়ায় বছরে প্রায় ৫০ হাজার কোটি টাকার লোকসানের আশঙ্কা করছেন ভারতীয় ব্যবসায়ীরা।[TECHTARANGA-POST:7015]ভারত বিশ্বের বৃহত্তম বাসমতি চাল রপ্তানিকারক দেশ। বিশ্বব্যাপী চাহিদার প্রায় ৭০ শতাংশ চাল সরবরাহ করে ভারতই। বছরে প্রায় ৬০ লক্ষ টন বাসমতি চাল বিদেশে রপ্তানি হয়, যার বাজারমূল্য প্রায় ৫০ হাজার কোটি টাকা। এই রপ্তানির সিংহভাগ (প্রায় ৭৫%) আসে পঞ্জাব ও হরিয়ানা থেকে। ইরান, ইরাক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশগুলোই ভারতীয় বাসমতির প্রধান ক্রেতা। কিন্তু যুদ্ধের জেরে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এই বিশাল বাণিজ্য এখন বিশ বাঁও জলে।[TECHTARANGA-POST:7013]হরমুজ প্রণালী দিয়েই পশ্চিম এশিয়া ছাড়াও আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে পণ্য পাঠায় ভারত। বর্তমানে এই জলপথ অবরুদ্ধ থাকায় রপ্তানিকারক সংস্থাগুলি জাহাজ চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছে। ফলে বন্দরেই আটকে রয়েছে হাজার হাজার টন চাল। এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে ২০২৪-২৫ অর্থবর্ষের লক্ষ্যমাত্রা পূরণ হওয়া অসম্ভব বলে মনে করা হচ্ছে।রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার ফলে দেশের অভ্যন্তরে বাসমতি চালের মজুত বাড়তে শুরু করেছে। চাহিদার তুলনায় জোগান বেশি হয়ে যাওয়ায় দেশীয় বাজারে ইতিমধ্যেই বাসমতি চালের দাম প্রতি কেজিতে ৪-৫ টাকা পর্যন্ত কমে গিয়েছে। এর ফলে পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।[TECHTARANGA-POST:7011]আমেরিকা ও ইজরায়েলের হামলায় ইরানে ইতিমধ্যেই ৫০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ আরও কয়েকদিন চলতে পারে। পালটা অনড় মনোভাব দেখিয়েছে ইরানও। এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি উভয় পক্ষকেই শান্তির বার্তা দিয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।

বিপর্যয়ের মুখে বাসমতি রপ্তানি! ৫০ হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কায় ভারত, কারণ সেই পশ্চিম এশিয়ায় যুদ্ধ

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার