Hidden Stories (বাংলা)

শুভেন্দুর কনভয়ে হামলা মামলায় বড় অ্যাকশন! বিমানবন্দরেই ধরা পড়লেন তৃণমূলের জেলা সভাপতি

২০২৫ সালে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বৃহস্পতিবার বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে কোচবিহার ২ নম্বর ব্লক তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কনভয়ে হামলার অভিযোগ ছাড়াও ভোট-পরবর্তী হিংসা, উস্কানিমূলক বক্তব্য-সহ একাধিক মামলায় তাঁর নাম রয়েছে। তাঁকে কোচবিহারে নিয়ে গিয়ে আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানানো হতে পারে।[TECHTARANGA-POST:11177]২০২৫ সালের অগস্টে কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনায় একাধিক তৃণমূল নেতার নাম সামনে আসে, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন অভিজিৎ দে ভৌমিক। হামলার সময় শুভেন্দুর বুলেটপ্রুফ গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করতে হয়েছিল। ঘটনাস্থল থেকেই কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তদন্তে হামলার নেপথ্যে পূর্বপরিকল্পনার অভিযোগও তোলে তদন্তকারী সংস্থা। ঘটনার পর শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, তাঁকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছিল। তৎকালীন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের মদতের অভিযোগও তুলেছিলেন তিনি। পাশাপাশি বাংলাদেশি ও রোহিঙ্গা যোগ থাকার দাবিও করেছিলেন। [TECHTARANGA-POST:11163]রাজ্যে সরকার পরিবর্তনের পর এই মামলার তদন্তে নতুন করে গতি আসে। ইতিমধ্যেই একই মামলায় একাধিক অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে কোচবিহার ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শুভঙ্কর দে-ও গ্রেপ্তার হন। এবার অভিজিৎ দে ভৌমিকের গ্রেপ্তারিকে তদন্তের গুরুত্বপূর্ণ অগ্রগতি বলেই মনে করা হচ্ছে।

শুভেন্দুর কনভয়ে হামলা মামলায় বড় অ্যাকশন! বিমানবন্দরেই ধরা পড়লেন তৃণমূলের জেলা সভাপতি