বাংলাদেশে বেলাগাম হামের তাণ্ডব! ৫০০ ছাড়াল শিশুমৃত্যু, ইউনূস সরকারের গাফিলতিতেই কি লাগল মড়ক?
ঢাকা: বাংলাদেশজুড়ে এ এক চরম স্বাস্থ্য বিপর্যয়! গোটা দেশে থাবা বসিয়েছে ছোঁয়াচে রোগ হাম। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে - দেশে হাম এবং হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা ইতিমধ্যেই ৫০০-র গণ্ডী ছাড়িয়ে গেছে। বাংলাদেশের স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত ৫১২টি শিশুর মৃত্যু হয়েছে হামে আক্রান্ত হয়ে। গত ২৪ ঘণ্টাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে আরও ১৩টি শিশু। দু’মাসের মধ্যে এই রোগ যেভাবে মহামারি ও ভয়াবহ আকার ধারণ করেছে, তাতে দেশজুড়ে তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।[TECHTARANGA-POST:9424]স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় যে ১৩টি শিশুর মৃত্যু হয়েছে, তার মধ্যে চারজন ঢাকার, চারজন সিলেটের, দু'জন চট্টগ্রামের, একজন ময়মনসিংহের এবং একজন বরিশালের বাসিন্দা। এদের মধ্যে বরিশালের মৃত শিশুটির শরীরে সরাসরি হাম শনাক্ত করা গেছে এবং বাকি ১২ জনের মৃত্যু হয়েছে হামের তীব্র উপসর্গে। সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত শুধু হামের উপসর্গেই মারা গেছে ৪২৬টি শিশু এবং হাম নিশ্চিতভাবে শনাক্ত হওয়ার পর প্রাণ হারিয়েছে ৮৬ জন। বর্তমানে গোটা দেশে অন্তত ৬২ হাজার ৫০৭টি শিশুর শরীরে হামের উপসর্গ ধরা পড়েছে। যার মধ্যে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ৪৯ হাজার ৩৮৯ শিশু।[TECHTARANGA-POST:9413]বাংলাদেশে এই মারাত্মক শিশু মড়কের জন্য দেশের প্রথম সারির চিকিৎসক সংগঠন ‘ডক্টরস ফর হেল্থ অ্যান্ড এনভায়রনমেন্ট’ সরাসরি মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকেই কাঠগড়ায় তুলেছে। সংগঠনের সাধারণ সম্পাদক চিকিৎসক এমএইচ ফারুকী তীব্র ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, বাংলাদেশে সাধারণত ৯ মাস থেকে ৫ বছর বয়সী শিশুরা হামে বেশি আক্রান্ত হয়। সঠিক সময়ে টিকাকরণ করা থাকলে এই রোগের ঝুঁকি যেমন কমে, তেমনই আক্রান্ত হলেও তা প্রাণঘাতী রূপ নেয় না। কিন্তু, ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই শিশুদের এই জরুরি টিকাকরণের বিষয়টিকে চরম অবহেলা করেছে এবং কোনও গুরুত্বই দিতে চায়নি।[TECHTARANGA-POST:9399]চিকিৎসক ফারুকীর আরও অভিযোগ, অন্তর্বর্তী সরকার দায়িত্ব জ্ঞানহীনের মতো শিশুদের নিয়মিত ভিটামিন এ (Vitamin A) ক্যাপসুল খাওয়ানোর মেগা কর্মসূচিটি পর্যন্ত সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল। শেখ হাসিনা সরকারের আমলে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের নিয়ম করে প্রতি ছ’মাস অন্তর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হত, যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াত। কিন্তু, অন্তর্বর্তী প্রশাসনের চরম উদাসীনতা ও ভুল সিদ্ধান্তের কারণেই আজ হামের মরণ কামড়ে শিশুদের মৃত্যুর ঝুঁকি এতটা বেড়ে গেছে বলে দাবি বিশেষজ্ঞদের। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে বাংলাদেশে শিশুমৃত্যুর এই মিছিল আরও দীর্ঘ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।