সোমবার বিধানসভায় পেশ হওয়া রাজ্য বাজেটে বিধবা মহিলা, বয়স্ক নাগরিক এবং বিশেষভাবে সক্ষমদের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেট প্রস্তাব অনুযায়ী, বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা মাসে ৫০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতাও ৫০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।[TECHTARANGA-POST:10145]সরকারি সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এই ভাতা সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিল। নতুন সরকারের বাজেটে সেই সমস্ত সুবিধাভোগীদের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধির ঘোষণা স্বস্তি এনে দিয়েছে। অন্যদিকে, সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ নিয়েও অগ্রগতি দেখা গিয়েছে। নতুন ফর্ম ফিলআপের মাধ্যমে ইতিমধ্যেই একাধিক উপভোক্তার অ্যাকাউন্টে মাসিক ৩,০০০ টাকা পৌঁছতে শুরু করেছে। চলতি মাসে যাঁরা আবেদন জমা দিয়েছেন, তাঁরাও আগামী মাস থেকে এই সুবিধা পাবেন বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।বাংলায় তৈরি হচ্ছে ৫ নতুন জেলা আর ৭ পুরসভা, আপনার এলাকা কোন তালিকায়?এছাড়াও বাজেটে যুবদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। ‘যুবশক্তি ভরসা’ নামে এই কর্মসূচি ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য বেকার যুবকদের জন্য চালু হবে আগামী অক্টোবর থেকে। এই প্রকল্পের আওতায় স্নাতক বেকাররা মাসে ৩,০০০ টাকা এবং অন্যান্য যোগ্য বেকাররা মাসে ২,০০০ টাকা করে ভাতা পাবেন। শর্ত অনুযায়ী, যেসব পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনও সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তারাই এই প্রকল্পের আওতায় আসবেন।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার