Hidden Stories (বাংলা)

নিম্নচাপ দুর্বল হতেই বদলাচ্ছে আবহাওয়া! দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরবঙ্গে জারি ভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের প্রভাবে রবিবার ও সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত হলেও মঙ্গলবার থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির দাপট কমলেও এখনই মিলছে না স্বস্তি। কারণ আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বাড়তে পারে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।[TECHTARANGA-POST:10634]আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ওডিশা হয়ে ঝাড়খণ্ড ও ছত্তীসগঢ়ের দিকে সরে গিয়েছে। পাশাপাশি মৌসুমি অক্ষরেখাও মুর্শিদাবাদের উত্তরে অবস্থান করছে। এর জেরে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা তুলনামূলকভাবে কম থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতার অস্বস্তি বাড়বে। শুক্রবার থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সপ্তাহান্তে একাধিক জেলায় ঝড়বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, টানা বৃষ্টির জেরে শহর কলকাতার তাপমাত্রাও কিছুটা নেমেছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি বেশি। সোমবার সকাল সাড়ে ৬টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত কলকাতায় ২০.৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।[TECHTARANGA-POST:10636]অন্যদিকে, উত্তরবঙ্গে মঙ্গলবার থেকেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবারও উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

নিম্নচাপ দুর্বল হতেই বদলাচ্ছে আবহাওয়া! দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরবঙ্গে জারি ভারী বৃষ্টির সতর্কতা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার