Vikrant Massey: পর্দার সেই ক্যাফে এবার পাহাড়ে! বিক্রান্তের নতুন উদ্যোগে বদলে যাচ্ছে ‘মুসাফির ক্যাফে’র গল্প
নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই রুচির অরুণ পরিচালিত ‘মুসাফির ক্যাফে’ দর্শকের নজর কেড়েছে। গল্পের কেন্দ্রে থাকা একটি ক্যাফে হয়ে উঠেছিল প্রেম, সম্পর্ক, বিচ্ছেদ এবং আবেগের নানা ওঠাপড়ারও সাক্ষী। আর এবার পর্দার সেই ‘মুসাফির ক্যাফে’ই যেন জায়গা করে নিতে চলেছে বাস্তবের দুনিয়ায়। অভিনেতা বিক্রান্ত ম্যাসি এবার একই নামে হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডে দুটি ক্যাফে তৈরির পরিকল্পনা করেছেন বলে জানা যাচ্ছে। [TECHTARANGA-POST:12700]সিরিজে সফটওয়্যার ইঞ্জিনিয়ার চন্দর চরিত্রে বিক্রান্তের অভিনয়ও দর্শকের বিশেষ প্রশংসা পেয়েছিল। অ্যাকশন বা সাসপেন্সের বদলে সম্পর্কের জটিলতা, অসম্পূর্ণ প্রেম এবং বদলে যাওয়া সমীকরণের গল্পই ‘মুসাফির ক্যাফে’-র অন্যতম আকর্ষণ। একটি বিনোদন সংক্রান্ত ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ড দুই জায়গাতেই ‘মুসাফির ক্যাফে’ নামে নতুন ক্যাফে তৈরি হচ্ছে। ইতিমধ্যেই নাকি নির্মাণকাজ শুরু হয়ে গিয়েছে। ক্যাফে নয়, শিল্পীদেরও ঠিকানাপ্রস্তাবিত এই জায়গাগুলিকে অনেকটা ‘আর্টিস্ট রেসিডেন্সি’-র ধাঁচে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। শিল্পীরা সেখানে থাকতে পারবেন, নিজেদের সৃষ্টিশীল কাজ করতে পারবেন এবং পাহাড়ের পরিবেশে নতুন ভাবনা নিয়ে কাজ করার সুযোগ পাবেন। পাহাড়ের কোলে এমন জায়গা তৈরি হলে আগামী দিনে পর্যটকদের কাছেও তা বেশ আকর্ষণীয় হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। [TECHTARANGA-POST:12724]দ্বিতীয় মরশুমেও বড় চমকএদিকে সিরিজের গল্পও কিন্তু থেমে নেই। প্রথম মরশুমের পর থেকেই দর্শকের মনে জেগেছিল একাধিক প্রশ্ন। এর মধ্যেই গত মাসে নেটফ্লিক্স প্রকাশ্যে আনে দ্বিতীয় মরশুমের প্রোমো। সেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে, অসম্পূর্ণ প্রেমের গল্পকে পূর্ণতা দিতেই আবার ফিরছে ‘মুসাফির ক্যাফে’।