Uorfi Javed: জন্মদিনে কেক-ক্যান্ডেল নয়, গোটা পোশাকটাই মোমবাতির! অভিনব সাজ ঘিরে চর্চায় অভিনেত্রী
মুম্বই: ফ্যাশনে চমক দিতে উরফি জাভেদের জুড়ি মেলা ভার! কখনও অদ্ভুদ সরঞ্জাম দিয়ে তৈরি পোশাক, আবার কখনও অভিনব সাজে নজর কাড়েন তিনি। এবার নিজের জন্মদিনে এক অদ্ভুদ স্টাইল স্টেটমেন্টে চমক রাখলেন তিনি। এমন সাজপোশাক যা কেউ ভাবতেই পারেননি। ১৫ অক্টোবর জন্মদিন উপলক্ষে রংবেরঙের মোমবাতি দিয়ে তৈরি পোশাকে ধরা দিলেন উরফি। সেই সাজের ছবি ও ভিডিও নেটদুনিয়ায় ভাগ করে নিতেই শুরু হয়েছে চর্চা।কীভাবে এই বিশেষ পোশাক তৈরি হয়েছে, তারও কিছু দৃশ্য তুলে ধরেছেন উরফি। ছোট্ট একটি ভিডিও পোস্ট করে জন্মদিনের এই সাজকে ‘ক্যান্ডেল ড্রেস’ বলেছেন তিনি। সাধারণত জন্মদিনে কেক, মোমবাতি নিয়ে আয়োজন দেখা যায়। কিন্তু মোমবাতিকেই পোশাকের উপকরণ করে তোলার ভাবনা যে বেশ অভিনব, তা বলাই যায়। নিজের সাজপোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা উরফির কাছে অবশ্য নতুন নয়। বিভিন্ন সময়ে নানা উপকরণ দিয়ে তৈরি পোশাকে দেখা গিয়েছে তাঁকে। কখনও সেই ফ্যাশন প্রশংসা কুড়িয়েছে, আবার কখনও কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাঁকে। [TECHTARANGA-POST:13677]গত আগস্ট মাসে সমাজমাধ্যমে নিজের মানসিক অবসাদের কথা জানিয়েছিলেন তিনি। একের পর এক সুযোগ হাতছাড়া হওয়া এবং নিজের মানসিক অবসাদের কথা ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। এর কয়েক দিন পরেই হাতে স্যালাইনের নল লাগানো অবস্থায় হাসপাতাল থেকে ছবি পোস্ট করেন উরফি। সেই ছবি দেখে উদ্বেগ প্রকাশ করেছিলেন অনুরাগীরা। ফের জন্মদিনে তাঁর নতুন সাজের ভিডিও ঘিরে আলোচনা শুরু হয়েছে।