Hidden Stories (বাংলা)

Tarapith Temple: পুণ্যার্থীর ভিড়ে তারাপীঠে ছিনতাইয়ের হিড়িক! কৌশিকী অমাবস্যায় ২৪ ঘণ্টায় শতাধিক অভিযোগ, আটক ৬২

কৌশিকী অমাবস্যাকে ঘিরে তারাপীঠে ভক্তদের উপচে ভরা ভিড় দেখা গিয়েছে। সেই মতো নিরাপত্তায় কোনও রকম খামতি রাখেনি প্রসাশন। মন্দির চত্বর থেকে আশপাশের এলাকা সব জায়গাতেই ছিল কড়া নজরদারি। কিন্তু এত আয়োজনের পরেও ভিড়ের সুযোগ নিয়ে চুরি-ছিনতাইয়ের অভিযোগ ঠেকানো গেল না। পুলিশ সূত্রে খবর, কৌশিকী অমাবস্যার দিনে তারাপীঠ থানায় জমা পড়েছে ১০০-র বেশি অভিযোগ।[TECHTARANGA-POST:12546]প্রায় চার হাজার পুলিশকর্মী মোতায়েন ছিলেন। পাশাপাশি গোটা এলাকায় বসানো হয়েছিল ৩০০-রও বেশি সিসিটিভি ক্যামেরা। সন্দেহজনক গতিবিধি চিহ্নিত করতে ব্যবহার করা হয়েছিল ফেস রেকগনিশন প্রযুক্তিও। পরিস্থিতির উপর নজর রাখতে ছিল বিশেষ কন্ট্রোল ওয়ার রুম। তারপরেও অভিযোগের তালিকা দীর্ঘ হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সবচেয়ে বেশি অভিযোগ এসেছে মোবাইল হারানো বা চুরির। পাশাপাশি সোনার গয়না ও মানিব্যাগ খোয়া যাওয়া, ছিনতাই এবং অভব্য আচরণের মতো অভিযোগও থানায় জমা পড়েছে। [TECHTARANGA-POST:12546]ভিড়ের মধ্যে কে বা কারা এই ধরনের ঘটনায় যুক্ত, তা খুঁজে বের করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। সেই তদন্তেই বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত তারাপীঠের বিভিন্ন এলাকা থেকে ৬২ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আটকদের প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল-সহ অন্যান্য সামগ্রী উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Tarapith Temple: পুণ্যার্থীর ভিড়ে তারাপীঠে ছিনতাইয়ের হিড়িক! কৌশিকী অমাবস্যায় ২৪ ঘণ্টায় শতাধিক অভিযোগ, আটক ৬২