চেন্নাই: তামিলনাড়ুর বিধানসভায় আস্থাভোটে বিপুল ব্যবধানে জয়ী হলেন মুখ্যমন্ত্রী তথা তামিলাগা ভেট্টিরি কাজাগাম (টিভিকে) নেতা বিজয় থলপতি। বুধবার বিধানসভায় অনুষ্ঠিত এই ভোটাভুটিতে বিজয়ের নেতৃত্বাধীন সরকার ১৪৪ জন বিধায়কের সমর্থন লাভ করেছে। উল্লেখ্য, সরকার টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ছিল ১১৮।[TECHTARANGA-POST:9056]ভোটাভুটি শুরু হওয়ার আগেই এম কে স্ট্যালিনের দল ডিএমকের ৫৯ জন বিধায়ক বিধানসভা কক্ষ ত্যাগ করেন। অন্যদিকে, ইকে পলানীস্বামীর নেতৃত্বাধীন এডিএমকে আনুষ্ঠানিকভাবে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিলেও দলের অভ্যন্তরে বড়সড় বিদ্রোহ দেখা দেয়। সন্মুগম এবং এসপি ভেলিমনির নেতৃত্বাধীন গোষ্ঠীর ২৫ জন এডিএমকে বিধায়ক দলীয় সিদ্ধান্ত অমান্য করে সরাসরি বিজয় সরকারকে সমর্থন জানান। রাজনৈতিক মহলের মতে, এই ঘটনা জয়ললিতার দলে বড়সড় ভাঙনের ইঙ্গিত দিচ্ছে।[TECHTARANGA-POST:9034]টিভিকের জোটসঙ্গী কংগ্রেস, সিপিএম, সিপিআই, ভিসিকে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের বিধায়কেরা প্রত্যাশিতভাবেই সরকারের পক্ষে ভোট দেন। অন্যদিকে, সরকারের বিপক্ষে ভোট পড়েছে ২২টি এবং ভোটদানে বিরত ছিলেন ৫ জন বিধায়ক।[TECHTARANGA-POST:9002]বিপুল জয়ের পর মুখ্যমন্ত্রী বিজয় তাঁর প্রতিক্রিয়ায় বলেন, "আমাদের নির্বাচনী প্রতীক বাঁশি আজ ইতিহাস বদলে দিল।" তিনি আরও স্পষ্ট করে জানান, "আমরা নিজেদের একটি সংখ্যালঘু সরকারই বলব এবং এই সরকার সর্বদা সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত রাখতে কাজ করবে।" এই জয়ের ফলে বিজয় সরকারের স্থায়িত্ব নিয়ে আপাতত সমস্ত সংশয় দূর হল।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার