Hidden Stories (বাংলা)

Supreme Court: শীর্ষ আদালতে ফের আইনি বড় ধাক্কা! চার অ্যাকাউন্ট চালুর আর্জি খারিজ, চরম সংকটে মমতা তৃণমূল?

নয়াদিল্লি: ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল মমতা তৃণমূল। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বন্ধ থাকা ওই চারটি অ্যাকাউন্ট চালুর আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল দলীয় নেতৃত্ব। কিন্তু বৃহস্পতিবার সেই মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশকেই বহাল রাখার কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ফলে হাই কোর্টের পর দেশের সর্বোচ্চ আদালতেও আশানুরূপ কোনও স্বস্তি মিলল না কালীঘাট শিবিরের।পুলিশি পদক্ষেপে তৃণমূলের ওই ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল, যা নিয়ে আগেই কলকাতা হাই কোর্ট কোনও হস্তক্ষেপ করেনি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি এম সুন্দরেশের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে, নির্বাচন কমিশন ইতিমধ্যেই মমতা তৃণমূলের প্রতীক ফ্রিজ করে দিয়েছে। এই সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে হাই কোর্টের নির্দেশে কোনও রকম হস্তক্ষেপ করবে না সর্বোচ্চ আদালত। এরপরই মমতা তৃণমূলের আনা আবেদনটি খারিজ করে দেন বিচারপতি সুন্দরেশ।শীর্ষ আদালতে দলীয় আইনজীবীদের তরফে সওয়াল করে জানানো হয় যে, প্রতি মাসে দলের সংগঠন চালানো এবং বিভিন্ন কাজের জন্য প্রায় ১২ কোটি টাকা খরচ হয়। তাছাড়া সামনেই রাজ্যের একাধিক আসনে উপনির্বাচন রয়েছে। তাই প্রচার ও দলীয় কর্মকাণ্ড পরিচালনার সুবিধার্থে ওই ফ্রিজ হওয়া টাকা ব্যবহারের অনুমতি দেওয়া হোক। তাদের দাবি ছিল, সাইবার অপরাধ সংক্রান্ত একটি এফআইআরের ভিত্তিতে এই অ্যাকাউন্টগুলির লেনদেন বন্ধ করা হলেও কোনও বেআইনি লেনদেনের সুস্পষ্ট প্রমাণ নেই। দরকারে বিশেষ অফিসার নিয়োগ করে টাকা তোলার সুযোগ দেওয়ার অনুরোধও করা হয়েছিল, যা আগে হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ প্রত্যাখ্যান করেছিল। সুপ্রিম কোর্টেও সেই একই সিদ্ধান্ত বহাল রইল।উল্লেখ্য, এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তৃণমূলের কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল। সেই সময় হাই কোর্টে দৈনন্দিন খরচের আর্জি জানানো হলে বিচারপতি বিশেষ অফিসার নিয়োগ করে শর্তসাপেক্ষে টাকা তোলার সুযোগ দিয়েছিলেন। বর্তমানে স্পেশ্যাল অফিসারের মাধ্যমেই ইডি-র ফ্রিজ করা অ্যাকাউন্ট পরিচালিত হচ্ছে। কিন্তু সাইবার ক্রাইম সংক্রান্ত নতুন এই ৪টি অ্যাকাউন্টের ক্ষেত্রে উচ্চ আদালত কিংবা শীর্ষ আদালত—কোথাও কোনও ছাড় পেল না মমতা তৃণমূল। উপনির্বাচনের ঠিক মুখেই আদালতের এই রায়ে আর্থিক লেনদেন নিয়ে স্বাভাবিকভাবেই বড় সড় চাপে পড়ল দলীয় নেতৃত্ব।[TECHTARANGA-POST:13215]

Supreme Court: শীর্ষ আদালতে ফের আইনি বড় ধাক্কা! চার অ্যাকাউন্ট চালুর আর্জি খারিজ, চরম সংকটে মমতা তৃণমূল?