‘টাকার লোভ থাকলে বিজেপি করতাম না!’ অভয়ার বাবাকে ঘিরে বিতর্কে বিস্ফোরক রত্না দেবনাথ
পানিহাটির ঐতিহাসিক মন্দিরের প্রণামী বাক্স ঘিরে বিতর্কে এবার সরাসরি মুখ খুললেন নিহত চিকিৎসক ‘অভয়া’র মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তাঁর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর স্বামী শেখর দেবনাথের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁদের বদনাম করার চেষ্টা চলছে। বুধবার ফেসবুক লাইভে এসে একাধিক বিস্ফোরক দাবি করেন তিনি এবং তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। [TECHTARANGA-POST:10481]টাকির ইছামতীর পাড়ে বেআইনি হোটেলে বুলডোজার, আদালতের নির্দেশে শুরু ভাঙার কাজফেসবুক লাইভে রত্না দেবনাথ বলেন, “আমার আর কোনও সন্তান নেই, যার জন্য আমি বা আমার স্বামী অর্থের লোভ করব। যদি টাকার লোভই থাকত, তাহলে বিজেপিতে আসতাম না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে কোটি টাকার প্রস্তাব দিয়েছিলেন। অর্থের লোভ থাকলে মেয়েকে ডাক্তারি পড়াতাম না।” পাশাপাশি তিনি দাবি করেন, পানিহাটিতে রাজনীতি করে কীভাবে অর্থ উপার্জন করা যায়, তা তৃণমূল নেতারাই দেখিয়েছেন। [TECHTARANGA-POST:10503]প্রণামী বাক্স নিয়ে ওঠা অভিযোগের ব্যাখ্যাও দেন তিনি। রত্নার দাবি, মন্দিরের প্রণামীর অর্থ ব্যক্তিগতভাবে কারও হাতে নয়, একটি ট্রাস্টের মাধ্যমে মন্দিরের উন্নয়নের কাজে ব্যবহার হোক— এই প্রস্তাবই দেওয়া হয়েছিল। তিনি জানান, মহকুমা শাসকের কাছে ট্রাস্ট গঠনের আবেদন করা হয়েছে, যেখানে পুরোহিতও সদস্য থাকবেন। তবে সেই অর্থ কেউ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে পারবেন না।[TECHTARANGA-POST:10490]বিধায়কের অভিযোগ, এতদিন মন্দিরের প্রণামীর টাকা যেভাবে ব্যবহার হতো, এখন তা আর সম্ভব হচ্ছে না বলেই অপপ্রচার শুরু হয়েছে। তাঁর কথায়, "তৃণমূল আগের মতো আর টাকা লুট করতে পারছে না বলেই এত গাত্রদাহ।" একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, কোনও অপপ্রচার বা চাপ তাঁকে প্রতিবাদের পথ থেকে সরাতে পারবে না। উল্লেখ্য, অভিযোগ উঠেছে, দণ্ডমহোৎসবের আগে পানিহাটির প্রায় ২০০ বছরের পুরনো শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরে গিয়ে প্রণামী বাক্সের চাবি এবং অর্থের হিসাব জানতে চেয়েছিলেন শেখর দেবনাথ। মন্দিরের সেবাইতের দাবি, প্রণামীর টাকা বিধায়কের বাড়িতে নিয়ে গিয়ে গোনার কথাও বলা হয়েছিল। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। শেখর দেবনাথও আগেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।