Hidden Stories (বাংলা)

'রেভিনিউ বাড়বে ১৮%', বিধানসভায় আশাবাদী অর্থমন্ত্রী, জানালেন আয়ের নতুন দিশা

রাজ্যের রাজস্ব বৃদ্ধি করতে একাধিক ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। শনিবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, চলতি অর্থবর্ষের শেষে বাংলার রেভিনিউ অন্তত ১৮ শতাংশ বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। সেই লক্ষ্যেই মাইনিং সেক্টর থেকে আয় বৃদ্ধি এবং জিএসটি সংগ্রহ বাড়ানোর উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।[TECHTARANGA-POST:11257]অর্থমন্ত্রী বলেন, “এখন পর্যন্ত যে ট্রেন্ড দেখা যাচ্ছে, তাতে আমরা অন্তত ১৮ শতাংশ রেভিনিউ বৃদ্ধি করতে পারব।” তাঁর দাবি, তৃণমূলের আমলে মাইনিং সেক্টরে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। ফলে এই খাতে বিপুল রাজস্ব আদায়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও তা কাজে লাগানো যায়নি। বর্তমান সরকার সেই দিকেই বিশেষ নজর দিচ্ছে এবং ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ শুরু হয়েছে। জিএসটি সংগ্রহ বাড়ানোর বিষয়েও স্পষ্ট বার্তা দেন স্বপন দাশগুপ্ত। তাঁর কথায়, “যত এখানে ব্যবসা বাড়বে, তত জিএসটি কালেকশন বাড়বে। আমাদের লক্ষ্য জিএসটি সংগ্রহ বৃদ্ধি করা। রাজ্যে জিএসটি আদায় বাড়লে তার সরাসরি লাভ পশ্চিমবঙ্গই পাবে।”[TECHTARANGA-POST:11256]অন্যদিকে, কেন্দ্রীয় আর্থিক সহায়তার প্রসঙ্গও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি জানান, কেন্দ্র থেকে ইতিমধ্যেই রাজ্যে ৭০ হাজার কোটি টাকা এসেছে। এই অর্থ না পেলে রাজ্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্প বন্ধ করে দিতে হতো, এমনকি রাজ্যের আর্থিক পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠত। অর্থমন্ত্রী জানান, রাজ্যের রাজস্ব বৃদ্ধি সহ নতুন আয়ের উৎস তৈরি এবং আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাই বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য।

'রেভিনিউ বাড়বে ১৮%', বিধানসভায় আশাবাদী অর্থমন্ত্রী, জানালেন আয়ের নতুন দিশা