Hidden Stories (বাংলা)

শুভেন্দুর সঙ্গে বৈঠকের পরই সুদীপকে নিশানা! উত্তর কলকাতা জুড়ে ‘চোর-বেইমান’ পোস্টার

সোমবার রাতে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছিলেন কলকাতা উত্তরের প্রাক্তন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বৈঠকের কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই উত্তর কলকাতার বিভিন্ন এলাকায় তাঁর বিরুদ্ধে কটাক্ষ করে পোস্টার পড়ায় নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। পোস্টারে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ‘চোর’ ও ‘বেইমান’ বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও, পোস্টারের নীচে লেখা রয়েছে  ‘প্রচারে: তাপস রায়, কুণাল ঘোষ’। [TECHTARANGA-POST:11302]স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত থেকেই উত্তর কলকাতার একাধিক এলাকায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আশপাশেও এই পোস্টার দেখা যায়। পোস্টারে লেখা ছিল, ‘বেইমান আর চোরটা/ নয়নাদিদির বরটা’। উল্লেখ্য, দীর্ঘদিন তৃণমূলে ছিলেন তিনি। সম্প্রতি দিল্লিতে গিয়ে এনসিপিআই-এ যোগ দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এরপর সোমবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন তিনি। সেই ঘটনার পরপরই এই পোস্টার ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। পোস্টারে তাপস রায় ও কুণাল ঘোষের নাম থাকায় জল্পনা আরও বেড়েছে। কারণ, উত্তর কলকাতার রাজনীতিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই দুই নেতার রাজনৈতিক মতপার্থক্য বহুদিনের। [TECHTARANGA-POST:11301]তবে পোস্টার বিতর্ক নিয়ে তাপস রায় বলেন, তিনি বিষয়টি সম্পর্কে কিছু জানেন না। যদিও পোস্টারে সুদীপ সম্পর্কে যা লেখা হয়েছে, তার সঙ্গে তিনি একমত বলেও মন্তব্য করেন। তাঁর দাবি, এলাকার মানুষও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষুব্ধ। অন্যদিকে কুণাল ঘোষ স্পষ্ট জানিয়েছেন, এই পোস্টারের সঙ্গে তাঁর কোনও যোগ নেই। কে বা কারা এই পোস্টার দিয়েছে, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। 

শুভেন্দুর সঙ্গে বৈঠকের পরই সুদীপকে নিশানা! উত্তর কলকাতা জুড়ে ‘চোর-বেইমান’ পোস্টার