Solanki Roy: রাম নয়, রাবণেই মুগ্ধ শোলাঙ্কি! ‘জেন্টলম্যান’ মন্তব্য ঘিরে উত্তাল নেটপাড়া
সিনেমা হোক কিংবা ব্যক্তিগত জীবন, নিজের মতামত প্রকাশে কখনও পিছিয়ে আসেননি শোলাঙ্কি রায়। এবার রামায়ণের রাবণকে ঘিরে অভিনেত্রীর মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল চর্চা। সম্প্রতি আরজে সায়ন ঘোষের পডকাস্টে অতিথি হিসেবে গিয়েছিলেন শোলাঙ্কি। কথোপকথন চলাকালীন রাবণকে ‘জেন্টলম্যান’ বলে ব্যাখ্যা করেন শোলাঙ্কি। সেই ক্লিপ ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা ধরনের প্রতিক্রিয়া। [TECHTARANGA-POST:12960]পডকাস্টে অভিনেত্রীর রাবণ-প্রীতি নিয়ে প্রশ্ন করেন সঞ্চালক। তাঁর উত্তরেই শোলাঙ্কি বলেন, “আমার মনে হয়, রাবণ আক্ষরিক অর্থেই জেন্টলম্যান। কারণ উনি কোনওদিন সীতাকে স্পর্শ করেননি। এহেন নীতিপরায়ণ ব্যক্তিত্বের পুরুষদেরই আমার ভালো লাগে।” অর্থাৎ, আমরা সবাই জানি রাবণ সীতাকে অপহরণ করেছিলেন। কিন্তু তাঁর প্রতি যৌন হেনস্থা করেননি বা তাঁর অনিচ্ছায় তাঁকে স্পর্শ করেননি। সেই আচরণকেই রাবণের ব্যক্তিত্বের একটি দিক হিসেবে দেখেছেন অভিনেত্রী। বিশেষ করে, বাল্মীকি রামায়ণের প্রচলিত পাঠে রাম ও রাবণের চরিত্রকে সম্পূর্ণ ভিন্ন নৈতিক অবস্থানে দেখা হয়। ফলে রাবণকে ‘জেন্টলম্যান’ বা নীতিবান পুরুষ হিসেবে তুলে ধরার মন্তব্য নিয়ে তৈরি হয়েছে মতবিরোধ। [TECHTARANGA-POST:12953]সেই কথোপকথনে উঠে এসেছে শূর্পণখার নাক কাটার ঘটনাও। এই ঘটনাকে শোলাঙ্কি রূপক অর্থে দেখার কথা বলেন। আর এর সঙ্গে নারীর উপর নিপীড়নের প্রসঙ্গ জুড়ে নিজের ব্যাখ্যা দেন। এরপরই সামাজিক মাধ্যমে শোলাঙ্কির বক্তব্য ঘিরে শুরু হয় তর্ক বিতর্ক। একাংশ যেমন তাঁর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন, আবার অন্যদিকে কেউ কেউ প্রচলিত ধারণার বাইরে গিয়ে রামায়ণের চরিত্রগুলিকে নতুনভাবে দেখার প্রশ্ন তুলেছেন।