Hidden Stories (বাংলা)

Big Boss Bangla: ক্যাপ্টেন্সির টাস্কেই তুমুল কাণ্ড! সৃজলার চোট ঘিরে নন্দিনীর বিরুদ্ধে ক্ষোভ, এবার পালটা জবাব টিমের

‘বিগ বস বাংলা’র ঘরে ক্যাপ্টেন্সি টাস্ক ঘিরে তুমুল উত্তেজনা। সেই টাস্কেই গুরুতর চোট পেয়েছেন সৃজলা গুহ। বিতর্কের কেন্দ্রে রয়েছেন নন্দিনী দত্ত। টাস্ক চলাকালীন সৃজলাকে নামানোর চেষ্টা করতে থাকেন নন্দিনী। আর তাতেই হঠাৎ করে পড়ে গিয়ে আহত হয়েছেন সৃজলা। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। অনেক দর্শকই নন্দিনীকে শো থেকে সরানোর দাবি তুলেছেন।[TECHTARANGA-POST:12908]ঘটনার পর নন্দিনীর টিমের তরফ থেকে বিবৃতিও দেওয়া হয়েছে। তাঁদের বক্তব্য, সৃজলাকে আঘাত করা কোনওভাবেই ইচ্ছাকৃত ছিল না। কিন্তু সেই ব্যাখ্যায় বিতর্ক থামেনি। বরং এবার পালটা বক্তব্য সামনে আনল সৃজলার টিম। তাঁরা জানিয়েছে, “এই ধরণের আচরণ একেবারেই ক্ষমার যোগ্য নয়। তাই আমরা কারও কাছ থেকেই ক্ষমা গ্রহণ করছি না। এমন কাজ আসলে মানুষের আসল চরিত্রকে প্রকাশ করে এবং কিছু ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আবার এড়িয়েও যাওয়া যায় না।”  সৃজলার টিম আরও জানিয়েছে, অভিনেত্রীর খাবারে অ্যালার্জি রয়েছে। সেই বিষয়টি জানা সত্ত্বেও তাঁকে এমন খাবার খাওয়ানোর পরিকল্পনা করা, যাতে তিনি অসুস্থ হয়ে পড়তে পারেন, কিংবা শারীরিক ও মানসিকভাবে আঘাত করা, এসবকে তাঁরা ‘টাস্ক’ বা ‘গেমপ্লে’র অজুহাতে মেনে নিতে রাজি নন।ঠিক কী হয়েছিল ক্যাপ্টেন্সি টাস্কে?চলতি সপ্তাহের ক্যাপ্টেন বেছে নেওয়ার জন্য প্রথমে হয় মিউজিক্যাল চেয়ার। পরবর্তী টাস্কের জন্য নির্বাচিত হন সৃজলা, মনামী, জীতু, তনুশ্রী এবং রাজবীর। এরপর তাঁদের দেওয়া হয় কাঠের ঘোড়ায় চড়ার টাস্ক। নিয়ম অনুযায়ী, যিনি সবচেয়ে বেশি সময় ঘোড়ায় বসে থাকতে পারবেন, তিনিই হবেন এই সপ্তাহের ক্যাপ্টেন। টাস্কের সময় প্রতিযোগীদের অন্যদের নামানোর চেষ্টা করার সুযোগ ছিল। তবে অভিযোগ, সৃজলাকে নামাতে গিয়ে নন্দিনীর আচরণে পড়ে গিয়ে চোট পান সৃজলা। সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়।[TECHTARANGA-POST:12906]ঘটনার ভিডিও সামনে আসার পর থেকেই দর্শকদের একাংশের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। নন্দিনীর বাবা রাতের দিকে সৃজলার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বলেও জানা যায়। এই বিতর্কে মুখ খুলেছেন অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ও। নন্দিনীর নাম না করেই সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “অস্বস্তিকর, অমানবিক, নির্লজ্জ! একদম উচিত নয়। পরিণতি ভোগ করতে হবে।”

Big Boss Bangla: ক্যাপ্টেন্সির টাস্কেই তুমুল কাণ্ড! সৃজলার চোট ঘিরে নন্দিনীর বিরুদ্ধে ক্ষোভ, এবার পালটা জবাব টিমের