Hidden Stories (বাংলা)

স্লোগানে মুখর জীবনতলা, ‘মাছ চোর’ গানের মাঝেই শওকতকে হাঁটাল পুলিশ

জীবনতলা বাজারে বৃহস্পতিবার দেখা গেল এক চাঞ্চল্যকর দৃশ্য। পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে রাস্তায় হাঁটানো হলো ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে। যেখানে একসময় তাঁর দাপট ছিল, সেই জীবনতলার রাস্তাতেই আজ তাঁকে ঘিরে পুলিশি ঘেরাটোপ। ব্যাকগ্রাউন্ডে ভেসে আসছে ‘মাছ চোর, মাছ চোর, শওকত মাছ চোর’ স্লোগান, যা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।[TECHTARANGA-POST:10533]জানা গিয়েছে, একটি মামলার পুনর্নির্মাণের জন্য এ দিন শওকত মোল্লাকে জীবনতলা বাজারে নিয়ে আসে পুলিশ। দুপুরে বাজার ছিল লোকজনে ঠাসা। স্থানীয়দের দাবি, এতদিন যাঁকে এলাকায় ‘দাপটের প্রতীক’ হিসেবে দেখেছেন, আজ তাঁকে পুলিশের নিরাপত্তায় অভিযুক্ত হিসেবে হাঁটতে দেখে ভিন্ন ছবি দেখল জীবনতলা। এই এলাকায় অবস্থিত বিডিও অফিসকে ঘিরেও রয়েছে তাঁর রাজনৈতিক ইতিহাস। একসময় এই অফিস থেকেই পঞ্চায়েত সমিতির কাজকর্ম সামলাতেন শওকত। এ দিন সেই পথ দিয়েই তাঁকে হাঁটানো হয়। বিডিও অফিসের সামনে পৌঁছে হঠাৎ উপরের দিকে তাকিয়ে তিনি হাতও নাড়েন বলে জানা যায়।[TECHTARANGA-POST:10531]ঘটনাস্থলে ভিড়ের মধ্যেই কেউ ‘চোর’ বলে চিৎকার করেন, আবার কেউ কেউ জুতো ছোড়ার অভিযোগও ওঠে। পরিস্থিতি সামাল দিতে কড়া নিরাপত্তা মোতায়েন রাখে পুলিশ। ঘটনাস্থলে শওকতের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এনআইএ-র হাতে গ্রেফতারের পর ধর্ষণ, তোলাবাজি ও হুমকির একাধিক অভিযোগে শওকত মোল্লাকে হেফাজতে নেয় পুলিশ। তদন্তের স্বার্থেই তাঁকে এ দিন ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় বলে সূত্রের খবর।

স্লোগানে মুখর জীবনতলা, ‘মাছ চোর’ গানের মাঝেই শওকতকে হাঁটাল পুলিশ

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার