লিউডে গ্যাংস্টারদের হুমকির তালিকা যেন দিন দিন দীর্ঘতর হচ্ছে। সলমান খানের পর এবার বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় খোদ বলিউড অভিনেতা রণবীর সিং। গত কয়েকদিন ধরেই দফায় দফায় হুমকিবার্তা পাঠানো হচ্ছিল অভিনেতাকে, তবে এবার সরাসরি তাঁর কাছে ১০ কোটি টাকা দাবি করেছে বিষ্ণোই গ্যাং। এই ঘটনাকে কেন্দ্র করে বি-টাউনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।[TECHTARANGA-POST:6634]এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আমেরিকার একটি রেজিস্টার্ড নম্বর থেকে রণবীর সিংয়ের কাছে একটি ভয়েস নোট পাঠানো হয়েছে। সেই বার্তায় সাফ জানানো হয়েছে, অভিনেতা যদি ১০ কোটি টাকা না দেন তবে তাঁকে চরম পরিণতির সম্মুখীন হতে হবে। বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ। ইতিমধ্যেই তাঁরা আমেরিকার আইন রক্ষাকারী সংস্থার সঙ্গে যোগাযোগ শুরু করেছেন এবং রণবীরের নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।এর আগে পাঠানো আরও একটি ভয়েস নোটে রণবীরকে ‘লাইনে আসার’ হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। সেখানে গ্যাংস্টাররা জানিয়েছিল, রণবীরের অধীনে থাকা ম্যানেজার থেকে শুরু করে সমস্ত স্টাফের তথ্য তাদের কাছে আছে। অভিনেতাকে সরাসরি কিছু না বলে তাঁর কর্মচারীদের আঘাত করার হুমকিও দেওয়া হয় সেখানে। উল্লেখ্য, এই ভয়েস নোটে পরিচালক রোহিত শেট্টির নামও ব্যবহার করা হয়েছিল। গ্যাংস্টারদের দাবি, রণবীর নাকি অতিরিক্ত উপদেশ দিতে ভালোবাসেন, আর সে কারণেই তাঁকে শিক্ষা দিতে চায় তারা।শুধুমাত্র রণবীর সিং নন, এর আগে রোহিত শেট্টি এবং সলমান খানের ভগ্নিপতি আয়ুষ শর্মাকেও একইভাবে হুমকি দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই রণবীরের ম্যানেজারের বয়ান রেকর্ড করেছে ক্রাইম ব্রাঞ্চ। বলিউডের নামজাদা তারকাদের ওপর বারবার এই ধরনের গ্যাংস্টারদের হুমকির ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন প্রশাসনিক মহল।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার